গুড্ডু 🥀🫶🥀 :
আমার সবচেয়ে বড় সমস্যা কী জানো…? আমি ঠিকমতো কিছুই Explain করতে পারি না। মনের ভেতরে হাজারটা কথা জমে থাকে, হাজারটা অনুভূতি ঘুরে বেড়ায়, কিন্তু যখন কাউকে বোঝাতে যাই তখন সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। আমি চাই খুব সহজভাবে বলতে, কেন কষ্ট পাই, কী নিয়ে ভেঙে পড়ি, কোন কথাটা আমাকে ভেতর থেকে শেষ করে দেয়, কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে যায়। রুহ পর্যন্ত কেঁপে ওঠে, মনে হয় ভেতরের সবকিছু একসাথে ঝড় হয়ে বের হতে চাইছে, আর আমি সেটা সামলাতে পারছি না। কাউকে কিছু বুঝাতে গেলেই চোখ ভিজে যায়, কান্না চলে আসে ন্যানোসেকেন্ডে। মানুষ ভাবে আমি দুর্বল, হয়তো বাড়িয়ে বলি, কিন্তু আসলে আমি শুধু বোঝাতে পারি না, আমি কতটা অনুভব করি। সবাই তো আর শব্দে প্রকাশ করতে পারে না, কিছু মানুষ আছে যারা অনুভূতিতেই ডুবে থাকে, কথা বলার আগেই যাদের চোখ বলে দেয় সবকিছু। হয়তো আমি সেই মানুষগুলোর একজন, যে চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বলে ফেলে, যার না বলা কথাগুলোই সবচেয়ে বেশি ভারী। 🖤
2026-06-22 20:38:59