মালদ্বীপ প্রবাসী 🇲🇻🇧🇩 :
পরিস্থিতি আমাকে আজ এমন এক গোলকধাঁধায় দাঁড় করিয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। একদিকে দেশের টান, প্রিয় মানুষগুলোর অভাব, আবার অন্যদিকে প্রবাসের এই যান্ত্রিক জীবন,,সব মিলিয়ে দম বন্ধ হয়ে আসে।
না পারছি দেশে ফিরে গিয়ে নতুন করে শুরু করতে, না পারছি এই বিদেশের মাটিতে বুক ভরে নিঃশ্বাস নিতে। মনের ভেতরে একরাশ হাহাকার আর চোখের কোণে জমে থাকা হাজারো না বলা কথা নিয়ে প্রতিদিন নিজের সাথেই লড়াই করছি। প্রবাস আমাকে অনেক কিছু দিয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে কেড়ে নিয়েছে আমার শান্তি, আমার সময় আর আমার জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো। আজ আমি এমন এক মাঝপথে দাঁড়িয়ে, যেখানে পিছু ফেরার সুযোগ নেই, আবার সামনে এগোনোর মতো কোনো শক্তিও অবশিষ্ট নেই। শুধুই কি টিকে থাকা, নাকি বেঁচে থাকা,,এই হিসেব মেলাতে মেলাতে আজ আমি বড্ড ক্লান্ত!
2026-06-19 21:49:24