@nil263: সুস্মিতা আল্লাহর ইচ্ছা দুই রকম। এই দুইটা না বুঝলে তুমি কোনোদিন ইসলাম বুঝবে না। আজ পুরোটা ভেঙে দিচ্ছি। প্রথম ইচ্ছা, আল্লাহ যা চান তা হবেই। কেউ আটকাতে পারবে না। আরবিতে বলে ইরাদাহ কাওনিয়া এটা আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা। এটা কারো ক্ষমতা নেই থামানোর। উদাহরণ মৃত্যু। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। সুরা আলে ইমরান ৩:১৮৫। তুমি যত বড় ডাক্তার হও, যত টাকা থাকুক, মৃত্যু আসবেই। এটা আল্লাহ চান, তাই হয়। দিন রাত, সূর্য চাঁদ। আল্লাহ বলেন, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করেছি। সুরা ইয়াসিন ৩৬:৩৮-৩৯। তুমি চাইলেও সূর্যকে থামাতে পারবে না। কিয়ামত। এটা হবেই কেউ থামাতে পারবেনা। সুরা হজ ২২:৭। এগুলো আল্লাহর প্রথম ইচ্ছা। এখানে মানুষের কোনো স্বাধীনতা নেই এগুলো কেউ থামাতে পারবে না। এরপরে আল্লাহর দ্বিতীয় ইচ্ছা আল্লাহ যা পছন্দ করেন না কিন্তু হতে দেন। আরবিতে বলে ইরাদাহ শরইয়া এটা আল্লাহর বিধানগত ইচ্ছা। এখানে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কেন দিয়েছেন। কারণ দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে কর্মে উত্তম। সুরা মুলক ৬৭:২ আল্লাহ বলেন, আমি মানুষকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ। সুরা ইনসান(৭৬;৩) উদাহরণ ১. চুরি। আল্লাহ চুরি হতে দেন, কিন্তু তিনি চুরি পছন্দ করেন না। তিনি বলেন চোরের হাত কাটো। সুরা মায়িদা ৫:৩৮। যদি তিনি পছন্দ করতেন তাহলে শাস্তি দিতেন না। ২. ধর্ষণ ও ব্যভিচার। আল্লাহ এটা হতে দেন, কিন্তু তিনি বলেন ব্যভিচারের কাছেও যেও না। সুরা ইসরা ১৭:৩২। নবীজি ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিরমিজি ১৪৫৪। ৩. খুন। আল্লাহ খুন হতে দেন, কিন্তু তিনি বলেন একজনকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা। সুরা মায়িদা ৫:৩২। ৪. শিরক মূর্তিপূজা। আল্লাহ এটা হতে দেন, কিন্তু তিনি বলেন নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। সুরা লুকমান ৩১:১৩। মূর্তি পূজা হচ্ছে স্রষ্টার সাথে অংশীদার বানানো শিরিক বলে ভয়ানক পাপ। ৫. মিথ্যা বলা, ঘুষ খাওয়া, জুলুম করা। সব আল্লাহ হতে দেন, কিন্তু তিনি বলেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সুরা আলে ইমরান ৩:৫৭। তাহলে আল্লাহ কেন থামান না কারণ যদি আল্লাহ দ্বিতীয় প্রকারের সব খারাপ কাজ সাথে সাথে থামিয়ে দিতেন তাহলে পরীক্ষা থাকতো না। সুস্মিতা আল্লাহর ইচ্ছা দুই রকম। এই দুইটা না বুঝলে তুমি কোনোদিন ইসলাম বুঝবে না। #foryoupage #caption #islam

md.Rased 2340
md.Rased 2340
Open In TikTok:
Region: MY
Thursday 18 June 2026 11:49:18 GMT
108062
967
131
68

Music

Download

Comments

mm12345m12345
🇧🇩♠️Md.Mohiuddin♠️🇸🇦 :
আলহামদুলিল্লাহ আমরা হযরত মুহাম্মদ (স:) এর উম্মত💙
2026-06-19 11:26:00
3
moniruzzaman.iqbal
Iqbal :
আলহামদুলিল্লাহ আমরা হযরত মুহাম্মদ (স:) এর উম্মত।
2026-06-19 07:58:00
31
user9073698030063
user9073698030063 :
apni Dr Jakir Nake ar question porbe paben tar answer ase
2026-06-19 06:24:31
1
ibrahim.ali.nwjsb
🇮🇶 Ibrahim Kholil🇮🇶 :
আচ্ছা বলেন তো ডিম তো নরম গরম পানিতে দিলে কেন শক্ত হয়?? আর আলু তো শক্ত গরম পানিতে দিলে কেন নরম হয়???
2026-06-19 00:46:12
35
mdhanif027
Md Hanif :
আপনি যেভাবে বলেছেন ব্যাপারটা এমন না আমরা যাহা কিছু করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আগে থেকেই তা জানে আমাদের ইচ্ছা শক্তি দিয়েছে এজন্য আমাদের বিচারের ব্যবস্থা রেখেছেন,
2026-06-19 08:24:51
16
mdalamin4012
Nirob :
আলহামদুলিল্লাহ
2026-06-19 08:09:38
2
mdakaatu5vh
Akash :
আপু আপনি জাকির নায়েকের কিছু লেকচার শুনেন। সব প্রশ্নের উওর পাবেন ইনশা আল্লাহ।
2026-06-19 10:35:49
5
kolfan.hussein1
Abid :
মানুষ যেভাবে নিয়ত করে আল্লাহ তাআলা তাকে সেভাবে চালাই
2026-06-19 06:31:29
12
user248064599
Faisal :
ভাই আপনি যে ব্যাখ্যাটা তুলে ধরছেন যেভাবে আমি মনে করি এর চাইতে আর কোন ভালো ভাবে বুঝানো যায় না ধন্যবাদ আপনাকে
2026-06-19 02:36:49
10
akmshamsuzoha
Akm Shamsuzoha :
এই প্রশ্নের উত্তর দিয়েছেন ডঃ জাকির নায়েক।
2026-06-19 08:00:05
9
kamaluddin513
Kamal Uddin :
আল্লাহ সব জানেন আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনি যেটা চাইবেন যেই পথ চাইবেন সেটাই হবে মূল কথা হলো মনের স্বাধীনতা দেওয়া আছে ভালো আপনি বেছে নিবেন ধন্যবাদ।
2026-06-19 09:24:54
7
rifatmollik98
Rifat mollik :
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক
2026-06-19 05:48:34
4
kashem_bin_farid_2435
KASHEM BIN FARID :
আলহামদুলিল্লাহ আমরা মুসলিম
2026-06-19 07:53:47
1
mahmuda.begum535
Mahmuda Begum :
আলহামদুলিল্লাহ
2026-06-19 05:57:30
1
s.r58229
💠✳️✅ SR 🔆♻️🎋☑️፠↦ꈼS↦ꈼ፠↦ꈼR↦ꈼ :
আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
2026-06-19 05:42:20
1
itachi_uchiha_x_fan
itachi_uchiha_x_fan :
Vai apnr udahoro ta onek valo lagse 🥰🥰
2026-06-19 09:37:26
1
sadiya.jahan.fate
🥀💔 মিথ্যা ভালোবাসার গল্প 💔 :
মাশাআল্লাহ অনেক সুন্দর করে বুঝিয়ে বলচেন আপনি ধন্যবাদ আপনাকে 💕💕
2026-06-19 09:50:22
1
mdrakibislam453
Md Rakib Islam :
আলহামদুলিল্লাহ
2026-06-19 01:40:16
3
rafiqulislamrafiq486
Rafiqulislam Rafiqul :
@আচ্ছা বলেন তো ডিম তো নরম গরম পানিতে দিলে কেন শক্ত হয়?? আর আলু তো শক্ত গরম পানিতে দিলে কেন নরম হয়???জবাবটা দিবেন আপনি অপেক্ষা রইলাম
2026-06-19 04:52:28
5
si.sajjad123
Saiduul Islam Sajjad :
আলহামদুলিল্লাহ
2026-06-19 05:12:08
1
md.mannan0185
Md Mannan :
Amin
2026-06-19 06:23:01
2
abuhanifshahani
PRINCE HANIF🥂 :
আল্লাহ তাআলা মানুষ কে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন সে যেটা সর্বদা চিন্তা করে আল্লাহ তাআলা তাকে সেটা ধান করেন
2026-06-19 10:56:36
2
abdulhakem1990
Old memory page :
মাশাআল্লাহ অনেক সুন্দর উওর
2026-06-19 04:53:28
3
elius_khan538
Elius Khan538 :
আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক আমিন 🤲🤲
2026-06-19 07:05:43
2
leaf_842
🍃 LEAF🍃 :
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির আগেই জানতেন মানুষ পরবর্তীতে কি করবে । তাই মানুষ এর ভাগ্যে তাই থাকে যা সে করবে , মানে ফিক্স ।তবে আল্লাহ চাইলে তা সে পরিবর্তন করার ক্ষমতা রাখেন।
2026-06-19 08:33:55
2
To see more videos from user @nil263, please go to the Tikwm homepage.

Other Videos


About