alaminahmedtonmoy0 :
তুমি নেই কিন্তু তোমার দেওয়া শেষ স্মৃতি রয়ে গেলো, সময় বদলেছে, চারপাশ বদলেছে, মানুষ বদলেছে,শুধু বদলায়নি তোমাকে মনে করার সেই অভ্যাসটা।
তোমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো, তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার বলা প্রতিটা কথা,সবকিছুই এখন আমার কাছে একেকটা গল্প হয়ে আছে, যেগুলো আমি একা একা বারবার পড়ে যাই।
কখনো মনে হয় তুমি ঠিক পাশেই আছো, আবার হঠাৎ করেই বাস্তবতা মনে করিয়ে দেয়, তুমি তো আর নেই,
রাতের নিঃশব্দে, একাকীত্বের ভিড়ে, যখন কেউ পাশে থাকে না, তখন এই স্মৃতিটাই আমাকে জড়িয়ে ধরে, আবার কাঁদিয়ে দেয়।
আমি জানি, কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য নয়, কিছু মানুষ আসে শুধু একটা অনুভূতি হয়ে থাকার জন্য, তুমি হয়তো ঠিক তেমনই,একটা অসমাপ্ত গল্প।
যেটা আমি চাইলেও কখনো ভুলতে পারবো না… 💔
2026-06-20 13:04:25