@shuvo1fire: #কাগজের নোটে কিংবা সস্তার মোড়কে যে ফুল একবার বিক্রি হয়ে যায়, তার সুবাসে তখন আর স্নিগ্ধতা থাকে না, মিশে থাকে কেবল এক বুক ক্লান্তি আর পরনির্ভরশীলতা। ডাল থেকে ছিঁড়ে নেওয়ার পর তার রূপ হয়তো কয়েকদিন বজায় থাকে, কিন্তু তার সেই আদিম, বুনো ঘ্রাণটা ওই হাতবদলের চোরাবালিতেই হারিয়ে যায়। মানুষের আবেগ আর আত্মসম্মানও ঠিক এই ফুলের মতোই— একবার যদি তা ভুল জায়গায় সস্তা হয়ে যায়, তবে শত চেষ্টাতেও সেই আগের পবিত্র অনুভূতি আর কখনো জাগ্রত করা সম্ভব হয় না। যা একবার নিঃশেষ হয়ে গেছে, তার অবশিষ্টাংশ দিয়ে কখনো শূন্যতা পূরণ হয় না।"