@alo31345: আমার অসহায়ত্ব দেখে তোমার চোখে পানি এলো না, তুমি কত পাষাণ! আমার হৃদয় নিয়েছো কেড়ে অথচ আমাকে ভালোবাসলে না। আচ্ছা রাতে ঘুম হয় তোমার.? তুমি কি এখন রাতে ঘুমাও.? খুব তাড়াতাড়ি কি ঘুমিয়ে পড়ো.? তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না, তুমি ঘুমাতে পারো না। এখন তো আমার সাথে কথা হয় না, তাহলে তুমি ঘুমাও কি ভাবে.? তবে কি আমাকে বলা তোমার কথাগুলো মিথ্যে ছিল.? মিথ্যে ছিল জেগে থাকা রাত গুলো.? আচ্ছা তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো.? আমাকে না শুনে ঘুমাতে পারো.? নাকি জেগেই থাকো.? আমার না বিশ্বাস হয়না এখনও কানে বাজে তোমার বলা কথা। এখনও চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা। জানো মাঝে মাঝে - নাহ রাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি, ফোন হাতে আলো জ্বেলে দেখি কোন কল এলো কিনা, বা একটা ক্ষুদেবার্তা। না কোন ফোন কল নেই, নেই কোন ক্ষুদে বার্তাও। ফাঁকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে, দীঘাপাড়ের আকাশ সেই...রাতে আমি আর ঘুমাতে পারি না। দক্ষিণের জানালাটা খুলে দেই, জানালার পর্দা কাঁপিয়ে হুহুর করে ভেতরে ঢুকে রাতের জ্যোৎস্না বাতাস। আমার তাতেও ভালো লাগে না। আমি তখন সিঁড়ি দিয়ে ছাদে এসে দাঁড়াই, তারপর অনন্ত দুঃখ নিয়ে রাতের আকাশ দেখি, দেখি মধ্যরাতে আকাশ। কোন কোন রাতে আকাশে তারা থাকে, নিঃসঙ্গ রাতের বুকে সেইসব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে। আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে, সব রাতে আমি কাঁদি। জানো কান্না করতে করতেই মনে পড়ে এমন নিঃস্ব রাতের পৃথিবীর কোথাও কেউ নেই আমার। আমার তুমি নেই, আমার তুমি নেই।#foryou #foryoupage #caption #vairal #trending @TikTok Bangladesh

Whoo?🕊️
Whoo?🕊️
Open In TikTok:
Region: BD
Friday 19 June 2026 14:00:04 GMT
1760
81
7
9

Music

Download

Comments

user832033338
🌷🫶..𝓪𝓴𝓻𝓪𝓶এর রানী...🌷🫶 :
কেপশন টা দেও 🥹
2026-06-19 14:15:22
1
your__apon__
✇ 𝕸𝖆𝖉𝖆𝖗𝖆 𝖀𝖈𝖍𝖎𝖍𝖆 ✇ :
nice bro 😩
2026-06-20 06:30:31
1
zihad.ahmed.0505
══শেষ পৃষ্ঠা_০.১ ══ :
capstone ta sai 😅
2026-06-20 06:01:05
1
.jannat3972
👩‍⚕️..ইনায়া.. 👩‍⚕️ :
প্লিজ আপু বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা ক্যাপশন দেন
2026-06-22 16:19:23
0
mehedi.................r
Mehedi........❤️‍🩹💔........ :
ক্যাপশন টা প্লিজ
2026-06-22 16:18:59
0
rahima..r
ᥫ᭡..R...ᥫ᭡ :
সে কখনোই আমায় ভালোবাসেনি,🥺🥀আমি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে সস্তা হয়ে গিছি তার কাছে, 💔🙂
2026-06-22 10:41:11
1
yeasin.akash35
💔অন্ধকার🏴 :
@💔অন্ধকার🏴:সে কখনোই আমার ছিল না আমি অবুঝের মতো চিরকাল ভেবে গেলাম সে আমার ছিল🙂
2026-06-20 07:45:45
1
To see more videos from user @alo31345, please go to the Tikwm homepage.

Other Videos


About