@mdamranuddin1: রাহাত আর সজীব ছিল খুব ভালো বন্ধু। স্কুল জীবন থেকে একসঙ্গে বড় হয়েছে তারা। সবাই বলত, তাদের বন্ধুত্ব নাকি ভাঙার নয়। একদিন সজীবের বাবার ব্যবসায় বড় ক্ষতি হলো। সংসারে অভাব নেমে এলো। সজীব অনেক কষ্টে দিন কাটাতে লাগল। সে ভাবল, তার সবচেয়ে কাছের বন্ধু রাহাত নিশ্চয়ই পাশে দাঁড়াবে। এক বিকেলে সজীব রাহাতের কাছে গিয়ে বলল, — “বন্ধু, খুব বিপদে আছি। একটু সাহায্য দরকার।” রাহাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, — “দুঃখিত বন্ধু, আমি এখন ব্যস্ত। পরে কথা বলি।” এরপর ধীরে ধীরে রাহাত সজীবকে এড়িয়ে চলতে শুরু করল। ফোন ধরত না, দেখা হলে অন্যদিকে চলে যেত। সজীব বুঝে গেল, তার বন্ধুত্ব ছিল শুধু সুখের দিনের জন্য। বছর কয়েক কেটে গেল। কঠোর পরিশ্রমে সজীব নিজের জীবন গড়ে তুলল। একটি বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল সে। হঠাৎ একদিন রাহাত তার অফিসে এল। তারও ব্যবসায় বড় লোকসান হয়েছে। চোখে-মুখে অসহায়ত্ব। রাহাত মাথা নিচু করে বলল, — “বন্ধু, আমি বিপদে আছি। একটু সাহায্য করো।” সজীব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হাসিমুখে বলল, — “আমি তোমাকে সাহায্য করব। কারণ আমি তোমার মতো সার্থপর হতে শিখিনি।” রাহাত লজ্জায় মাথা নিচু করে ফেলল। সেদিন সে বুঝতে পারল, সার্থপরতা সাময়িক লাভ দিলেও সত্যিকারের সম্পর্ককে ধ্বংস করে দেয়। শিক্ষা: সত্যিকারের বন্ধু সুখে-দুঃখে পাশে থাকে। আর সার্থপর মানুষ প্রয়োজন শেষ হলে সম্পর্কের মূল্য ভুলে যায়।
Amran Uddin.(Monju) 🎶🎙️
Region: AE
Friday 19 June 2026 15:30:24 GMT
Music
Download
Comments
Rb sajon :
🥰🥰🥰
2026-06-20 02:18:49
1
Omur Faruk :
❤️❤️
2026-06-20 06:10:58
0
To see more videos from user @mdamranuddin1, please go to the Tikwm
homepage.