@bdsportpoint16: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ গোলদাতার আসন আবারও নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়ায় হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১, যা জার্মানির ২৩৯ গোলকে ছাড়িয়ে গেছে। এর আগে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল জার্মানি। তবে সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে আবারও তালিকার শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকায় ব্রাজিল ও জার্মানির মধ্যকার লড়াই এখন সবচেয়ে জমজমাট। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫৫। সর্বোচ্চ গোলদাতা দল (বিশ্বকাপ ইতিহাস) ১. ব্রাজিল — ২৪১ ২. জার্মানি — ২৩৯ ৩. আর্জেন্টিনা — ১৫৫ ৪. ফ্রান্স — ১৩৯ ৫. ইতালি — ১২৮ ৬. স্পেন — ১০৮ ৭. ইংল্যান্ড — ১০৮ ৮. নেদারল্যান্ডস — ৯৮ ৯. উরুগুয়ে — ৯০ ১০. হাঙ্গেরি — ৮৭ #FIFAWorldCup2026 #football #brazilfootball #sports