@mashu_apu69: আধার নিশীথে তুমি লেখনীতে :- মাশকুরা মায়িশা পর্ব:- ১১ ঈশান আর আরিদ গন্তব্যস্থলে পৌঁছালে তারা দেখতে পায় ঈশানের বন্ধুরা এবং তাদের কাজিনরা দাঁড়িয়ে আছে। তারা কিছু না ভাবে তাদের দিকে চলে যায়। তখন ঈশান তাদের মাঝে মাহিদকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে,, -"মাহিদ কোথায়? ওকে একা ফেলে তোরা এখানে আছিস কেন?" তার প্রশ্নে ভ্রু কুচকে আকাশ বলে ওঠে, -"ওকে আমরা আলাদা ফেলে রাখিনি! ওই আমাদেরকে রেখে ঘুরঘুর করছে।" আকাশের কথায় এবারে নাহিদ বলে ওঠে, -"যা একটা কথা বলছিস! আমি কোনদিন আশা করিনি ওদের দুজনকে আমি একসাথে দেখতে পারবো!! আরমান ভাইকে আমি এতদিন ধরে চিনি! কোনদিনও কারো দিকে এত মুগ্ধ হয়ে আমি তাকাতে দেখি নাই মানুষটাকে!" নাহিদের কথায় এবার যেন আরিদের চোয়াল ঝুলে পড়ল, -"তোরা কি বলতে চাইছিস বুঝিয়ে বল!!" -"ভাইয়া একটু দয়া করে পিছনে তাকিয়ে আপনিই দেখুন!" তাদেরকে আর কথা বলতে না দিয়ে মায়া পিছনে ইশারা করলো। যেখানে স্পষ্ট তারা দেখতে পেল মাহিদ আর আরমান হেসে হেসে কথা বলছে। যা দেখে ঈশান আর আরিদ দুজনেই তব্দা খেয়ে যায়! ~~ সোহার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবেই হচ্ছে। ছেলেটাও অনেক ভালো এবং ভদ্র। একটা ভালো চাকরি-ও করে সে। সোহা স্টেজে বসে আছে। তখনই সেখানে নীলা আসে। সে তার পাশে বসে এবং তাকে একটা উপহার দেয়। সোহা উপহারটার দিকে কেমন করে যেন একবার তাকিয়ে নীলার দিকে তাকায় অতঃপর একটা বিষাদময় হাসি হেসে উপহারটা গ্রহণ করে। নীলাও একটু হেসে উঠে যাওয়ার পূর্বে হঠাৎ করে তার দিকে তাকিয়ে বলে ওঠে,, -"আমি খুশি হয়েছি যে তুই ওসব ঠুনকো আবেগকে ভুলে জীবনের সঠিক রাস্তা বেছে নিয়েছিস!" এরপর সে স্টেজ থেকে নেমে চলে যায়। অথচ সে খেয়ালই করলো না স্টেজে বসে ছল ছল নয়নে তাকিয়ে থাকা রমণীর দিকে। "ঠুনকো আবেগ"? তবে নীলার কাছে সোহার অনুভূতিগুলো শুধুমাত্র কিছু ঠুনকো আবেগ-ই ছিল! এসব ভাবতে গিয়ে হঠাৎই তাচ্ছিল্যময় হাসি হেসে উঠল সোহা। তার মনে পড়ে গেল বেশ পুরনো একটি গানের কিছু লাইন, যেগুলো ছিল- -"যে জন প্রেমের ভাব জানে না, তোর সনে নাই লেনা দেনা। খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না!" দীর্ঘশ্বাস ফেলে সোহা বলে উঠলো, "প্রিয় নীলাঞ্জনা তুমি সেই নিষ্ঠুরই রয়ে গেলে!" তার গাল বেয়ে এক ফোটা জল গড়িয়ে পড়ল যা সে সন্তর্পনে মুছে ফেলল! ~~ ঈশান তার সকল বন্ধুদের সাথে বসে গল্প করছিল। এখনো বিদায়ের মুহূর্তের কিছুক্ষণ বাকি আছে। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে। তখনই সে দেখতে পায় আরিদ আরমানের সাথে কথা বলছে। আরিদের দিকে তাকাতেই তার চোখ থেমে যায়। লোকটাকে এই আবছা আলোতে অসম্ভব সুন্দর লাগছে। ঈশান কিছুতেই তার থেকে চোখ সরাতে পারছে না। তখনই আরিদ এ দিকে তাকালে ঈশান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আরিদ শয়তানি হাসি হেসে এখানে আসে এবং তাদের পাশে এসে বসে। তার সাথে আরমান-ও আসে,, -"ভাইয়া আপনাকে আজকে সেই হ্যান্ডসাম লাগছে!! যে কেউ ক্রাশ খেয়ে যাবে!!" কিছুটা শয়তানি হেসেই মাহিদ বলে উঠলো। -"আসলে তাই না? কিন্তু কি করবো বলো তো? যাকে চাইছি ক্রাশ খাক সে তো তাকিয়েও দেখছে না!" ঈশানের দিকে আড় চোখে তাকিয়ে আরিদ আফসোসের সুরে বলে উঠলো। -"ভাইয়া আপনার লাইফে কেউ আছে?!" আরমান আর ঈশান ব্যতীত বাকি সকলে অনেক উত্তেজনা সহিত তাকে জিজ্ঞেস করল। -"তা তো আছেই কিন্তু সে তো পাত্তাই দেয় না!" আরিদ এবারও আফসোসের সুরে বলল। -"সো স্যাড ভাইয়া! আপনার মত হ্যান্ডসাম মানুষকে পাত্তা দেয় না? তার হৃদয় কি ইট পাথর দিয়ে তৈরি নাকি?!" আকাশ অবাক কন্ঠে বলল। ঈশান তড়িৎ গতিতে নিজের বন্ধুদের দিকে তাকায়। ঈশান পারছে না রাগে সবকটাকে ধরে পিটাতে। ঈশানের রাগ দেখে আরিদ মিটিমিটি হাসতে থাকে। যা ইশানের রাগ আরো বাড়িয়ে দেয়! চলবে,, #novel_writter #fictional #mashu_apu #fictional #mxm_writer @𝓐𝔂𝓵𝓲𝓷 @ꫀ𝘴ꪗᵏᶜᵃ @m ï k a s a 🦴 @🍒 জাতির লিচু আফা 🍒 @diya~~ @Sadia @ᴏɪꜱʜɪ🕊️ @Jerry 2.0 @✨bangtan girl✨ @✿︎✩𝐿𝑖𝑚𝑒𝑐𝑜𝑧𝑦シ︎★♡´・ᴗ・`♡✩

─✧𐙚𝐁𝗮𝗻𝗀𝗍𝗮𝗻 소년단𐙚
─✧𐙚𝐁𝗮𝗻𝗀𝗍𝗮𝗻 소년단𐙚
Open In TikTok:
Region: BD
Saturday 20 June 2026 12:49:43 GMT
8839
294
8
25

Music

Download

Comments

blackrose180211
🖤Black Rose🖤 :
আপু পরের পর্ব দেন।আর একদিনে ৭-৮ টা পর্ব দিলে ভালো হয় 😁
2026-06-20 12:57:49
1
arohi.jannat31
Arohi Jannat :
onek onek sundor hoica apu next plz plz plz plz plz porbo golo taratari din
2026-06-20 13:01:59
1
aure_lia32
🧷 :
aske dive na??🥲🙏
2026-06-21 17:16:34
1
jeontaeha2
Jeon Tae Ha :
Valo lagche 🩶
2026-06-21 06:46:02
1
To see more videos from user @mashu_apu69, please go to the Tikwm homepage.

Other Videos


About