@bd.oiv.official: পাখি, তুমি জানো, মানুষ কখন সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে? যখন তার মনের সব কথা বলার জন্য একজন মানুষ থাকে, কিন্তু সেই মানুষটার কাছেই সব কথা বলা যায় না। তোমাকে আমি পাখি বলি। কারণ তোমার মধ্যে আমি আকাশ দেখি। দূরের কোনো নীল বিস্তৃতি দেখি। তোমার প্রতি আমার অনুভূতিটাও ঠিক তেমন, তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, অথচ হারানোর ভয়েই কিছু কথা বুকের ভেতর চুপচাপ রেখে দিই। পাখি, তুমি হয়তো জানো না, দিনের শেষে ক্লান্ত হয়ে যখন পৃথিবীটা অসহ্য লাগে, তখন তোমার কথাগুলোই মনে পড়ে। মনে হয়, এই বিশাল পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে, যার কথা ভাবলে এখনো বুকের ভেতর একটু শান্তি নামে। তোমার হাসি আমার ভালো লাগে, তোমার অভিমানও। ভালো লাগে তোমার অকারণ রাগ, ভালো লাগে তোমার নীরবতাও। কারণ তোমার সাথে জড়িয়ে থাকা প্রতিটি অনুভূতিই আমার কাছে আপন। যদি কোনোদিন উড়ে যেতে ইচ্ছে করে, উড়ে যেও পাখি। আমি তোমার ডানা ধরে টানবো না। শুধু দূর থেকে তাকিয়ে থাকবো, আর মনে মনে চাইবো, যে আকাশে তুমি উড়ছো, সেখানে যেন কোনো ঝড় না আসে। কারণ ভালোবাসা সবসময় কাছে পাওয়ার নাম নয়, কখনো কখনো কারো সুখের জন্য দূর থেকে দোয়া করে যাওয়ার নামও ভালোবাসা। তুমি ভালো থেকো, পাখি। আর যদি কোনোদিন মনে হয় পৃথিবীটা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তাহলে শুধু এটুকু মনে রেখো; এই পৃথিবীর কোথাও একজন মানুষ আছে, যে তোমার জন্য নীরবে দোয়া করে, তোমার সুখে হাসে, আর তোমার কষ্টে মন খারাপ করে। তুমি নির্দ্বিধায় ফিরে এসো আমার নীড়ে। #foryoupage❤️❤️ #😭😭💔💔🥀🥀

💔_উড়ন্ত পাখি _💔
💔_উড়ন্ত পাখি _💔
Open In TikTok:
Region: SA
Saturday 20 June 2026 18:49:35 GMT
2126
108
9
34

Music

Download

Comments

user7935999246568
Aishya :
অনেক কষ্ট 😭😭😭😭
2026-06-21 13:54:00
1
siyam.ahmed4653
Siyam Ahmed :
😭😭😭😭😭
2026-06-20 20:04:29
1
user9528772873296
কভার কিং 🥰 :
🥰🥰🥰
2026-06-21 02:58:44
1
user708333173296
sobuj :
❣️❣️❣️
2026-06-21 15:09:33
0
nur.nur6443
Nur Nur :
🥰🥰🥰
2026-06-21 01:27:01
1
user4097006110018
❤️‍🩹🫰পাখি🫰❤️‍🩹 :
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
2026-06-25 09:04:28
1
omor.faruk2485
omor Faruk :
💓💓💓
2026-06-20 19:24:45
1
user9213541945400
নিঝুম রাতের তারা :
🥰🥰🥰
2026-06-20 19:24:17
1
sagor.mahmud3071
ভালোবাসার ছোঁয়া 🥰 :
মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে তখনই... যখন বুকের ভিতর হাজারটা কথা জমে থাকে, গলা পর্যন্ত চলে আসে... কিন্তু বলার মতো একজন মানুষও পাশে থাকে না। চারপাশে মানুষের অভাব নাই। কিন্তু মন খুলে কাঁদার মতো, ভেঙে পড়ার মতো... একটা নিরাপদ কাঁধ পাওয়া যায় না। সেই সময়টা খুব অন্ধকার লাগে, তাই না? মনে হয় এই দুনিয়ায় আমি একদম একা,
2026-07-01 04:34:33
1
To see more videos from user @bd.oiv.official, please go to the Tikwm homepage.

Other Videos


About