@krish.das.nil7: এসব বিষয় নিয়ে আলোচনা বা পোস্ট করার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। ফিফা র্যাংকিংয়ের ৮৭ নম্বর দল হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়কে ট্রল করার উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ তো কোনো দল নিজের ইচ্ছামতো বেছে নেয় না; সেগুলো নির্ধারিত হয় ড্রয়ের মাধ্যমে। সবচেয়ে মজার বিষয় হলো, যাদের পছন্দের দল সারা বছর র্যাংকিংয়ের ১৫৫, ১১৫ নম্বরের মতো দলের বিপক্ষে ম্যাচ খেলে, তারাই এখন এসব নিয়ে কথা বলছে। এমনকি সামনেই তারা র্যাংকিংয়ের ৬৮ নম্বর দল জর্ডানের বিপক্ষেও খেলবে। তাই অন্য দলকে নিয়ে বিদ্রুপ করার আগে নিজের সূচির দিকেও একবার তাকিয়ে দেখা উচিত। দুই দলের সর্বশেষ ১০ ম্যাচের প্রতিপক্ষ কারা ছিল, সেটাই দেখুন...অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই পাওয়া যাবে। কপি পোষ্ট! #afa #lol #sofunny #brasil #2026worldcup