@sohag.097: অভিমানী জ্বর, তুমি আর আসার সময় পেলে না? সেই কবে থেকে মাথায় ঘাপটি মেরে আছে মাইগ্রেন, সে এখনো যায়নি। বুকের ভেতর জমে থাকা শূন্যতার হাহাকার, একাকিত্ব আর নিঃসঙ্গতা নিয়েই তো পেরে উঠতে পারছি না। একটু একটু করে তুমি ছুঁয়ে দিচ্ছো আজ! ঝিম ধরা মাথা, বিষন্নতা আর মন খারাপ নিয়ে আমি কি করে নিজেকে সামলাই? বলো তো... তুমি আজ সঙ্গ দিতে এসেছো? তোমার ঘোরে আমি কেমন আবোলতাবোল বকছি! আচ্ছা, এভাবে হুট করে এসে কেন জড়িয়ে ধরো আমায়? গলা শুকিয়ে আসে, মাথা তুলে দাঁড়াতে পারি না! একদিকে তোমার উৎপাত, অন্যদিকে মাইগ্রেন। অভিমানী জ্বর, নিঃস্ব এই আমায় ছাড়া তোমার ভালো লাগে না? কী এমন আছে আমার, বলো? প্রতি রাত নির্ঘুম কাটে, বুকের ভেতর কথা জমে কষ্টের পাহাড়! আমার কষ্ট কে বোঝে? বলো... তুমি আসলেই শুধু তার কথা মনে পড়ে! তার কোমল স্পর্শ বড্ড মিস করি! তোমায় দেখার বাহানায় এই কপালে তার হাত রাখাটা বড্ড মিস করি৷ তুমি আসো, তবে সে আসে না! তোমার মতো এমন পরম মমতায় সে জড়িয়ে রাখে না বুকের আষ্টেপৃষ্টে। প্রিয় জ্বর, আমি তো তোমার সঙ্গ চাইনি৷ ঝিম ধরা মাথা নিয়ে তোমার কোলে মাথা রাখতে চাইনি৷ যাকে ভালোবাসি, সে তো আসে না! অথচ না চাইতেই তুমি কেমন হুট করে এসে যাও মস্তিষ্ক–মনে আর শরীরে!
ˢᵒʰᴬᴳ
Region: BD
Sunday 21 June 2026 07:52:49 GMT
Music
Download
Comments
নীলাঞ্জনা :
caption ta neya jbe
2026-06-22 13:04:59
2
Nirob6t9🚩 :
ᑕᗩᑭTIOᑎ Tᗩᕼ ᗪᗴᑎ ᐯᕼᗩI 💔🥰
2026-06-23 02:27:49
1
𝗥𝗮𝗯𝗶𝘁 🐇🙉 :
caption ta den vaiya 🙂🙏
2026-07-21 00:35:00
1
kiti🙂🥀🌼 :
caption
2026-06-23 16:31:55
1
SHUVRO 🦋 :
Location?
2026-06-23 04:11:15
0
💞Sad 𝑺𝒕𝒐𝒓𝒚💞 :
🥰🥰🥰
2026-06-26 16:50:56
0
Md Tanzli YT :
🥰🥰🥰
2026-06-21 08:05:34
0
আমার নাম অসুখ। 🚫 :
🖤🖤🖤
2026-06-21 08:08:43
0
To see more videos from user @sohag.097, please go to the Tikwm
homepage.