@feelingszone011: জানো, মানুষের জীবনে কিছু কিছু ক্ষত থাকে, যেগুলো শুধু ব্যথা দেয় না, নিজের নির্দোষ হওয়াটাকেও সন্দেহ করিয়ে দেয়। তুমিও আমার জীবনে ঠিক তেমন একটা ক্ষত। তুমি চলে গেলে, আমি কিছু বললাম না। তুমি বদলে গেলে, আমি কিছু বললাম না। তুমি দূরে সরে গেলে,আমি তখনও তোমার জন্য দোয়া করেছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? সবকিছু তুমিই করলে, তবুও দোষী হয়ে গেলাম আমি। তুমি আমার হৃদয় ভাঙলে, আর মানুষকে বললে আমি নাকি বুঝিনি তোমাকে। তুমি প্রতিশ্রুতি ভাঙলে, আর অভিযোগ উঠল আমি নাকি বিশ্বাস রাখতে পারিনি। তুমি হাত ছেড়ে দিলে, আর প্রমাণ হলো আমি নাকি সম্পর্ক ধরে রাখতে জানতাম না। সেদিন বুঝেছিলাম, সব হারানো মানুষ পরাজিত হয় না। কিছু মানুষ পরাজিত হয় না, তাদের পরাজিত বানিয়ে দেওয়া হয়। আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম, বিচার না। আমি তোমার কাছে একটু সত্য চেয়েছিলাম, অভিযোগ না। কিন্তু তুমি এমনভাবে গল্পটা বললে, যেন আমি ছিলাম অপরাধী আর তুমি ছিলে আহত মানুষ। কী অদ্ভুত, তাই না? যে মানুষটা রাতের পর রাত কেঁদেছে, সে-ই দোষী। আর যে মানুষটা কাঁদিয়েছে, সে-ই নির্দোষ। অনেকদিন আমি নিজেকেই প্রশ্ন করেছি,সত্যিই কি আমার ভুল ছিল? সত্যিই কি আমি যথেষ্ট ছিলাম না? তারপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝলাম—না। আমার অপরাধ শুধু একটাই ছিল, আমি তোমাকে তোমার প্রাপ্যের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। আমি এমন একজন মানুষকে বিশ্বাস করেছিলাম, যে আমার অনুভূতির মূল্য বোঝার আগেই আমাকে বিচার করে ফেলেছিল। আজ আর তোমার ওপর রাগ নেই। কারণ সময় আমাকে শিখিয়েছে, যে মানুষ কষ্ট দেয়, সে সবসময় খারাপ হয় না। কিন্তু যে মানুষ কষ্ট দিয়েও তোমাকেই দোষী বানিয়ে দেয়, তার চেয়ে নিষ্ঠুর মানুষ খুব কম আছে। তাই আজও বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস রয়ে গেছে। দুঃখ পাওয়ার জন্য না, হারিয়ে যাওয়ার জন্যও না। শুধু এই ভেবে, তুমি আমারে দুঃখও দিলা, আবার দোষও দিলা। আর আমি... নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতে দিতেই ভেতর থেকে শেষ হয়ে গেলাম...! 🖤🥀 #creatorsearchinsights #75millionlikes
Fᴇᴇʟɪɴɢꜱ_ᴢᴏɴᴇツ
Region: SA
Sunday 21 June 2026 15:53:52 GMT
Music
Download
Comments
কবি মশাই📚🖋️🥀 :
তুমি আমারে দুংখও দিলা, আবার দোষও দিলা...!
2026-06-22 03:50:29
0
❉͜͡❉᭄͜͡নিস্তব্ধতার★ঃশহর ***ঃ :
এটা দাও না ভায়া
2026-06-22 01:16:28
0
MD Akash Khan :
কত সুন্দর একটা বাক্য 🥰🥰🥰
2026-06-21 22:02:41
0
❉͜͡❉᭄͜͡নিস্তব্ধতার★ঃশহর ***ঃ :
🥰🥰 অসম্ভব সুন্দর ক্যপশন এটা দাও ভায়া
2026-06-22 00:51:21
0
💣★彡[ꜱ.ᴍ ꜱᴜᴍᴏɴ ʜᴏꜱꜱᴀɪɴ]彡★💣 :
🥰🥰🥰
2026-06-21 23:12:44
0
Shohag khan :
🥰🥰🥰
2026-06-22 05:40:00
0
To see more videos from user @feelingszone011, please go to the Tikwm
homepage.