দুদিনের মুসাফির :
হয়তো আমি একটু অদ্ভুত হয়তো বা একটু বেশি নিয়েছি। যখন আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম, তখনো আমি বাইরে থেকে হেসেছি। অনেকেই জিজ্ঞেস করতো, "তুমি এত হাসো কীভাবে?"
কিন্তু আমি কাউকে বলতে পারিনি যে, এই হাসিটাই আমার সবচেয়ে বড় মিথ্যে। আমার ভেতরের কষ্ট গুলোকে আমি কখনো কাঁদতে দিইনি "বরং সেই কষ্ট গুলোকে বুকের ভেতর চাপা দিয়ে রেখেছি এতটাই গভীরে যে নিজেও মাঝে মাঝে ভুলে যাই তুমি হয়তো ভাবো, আমি ঠিক আছি। কিন্তু তুমি তো জানো না, প্রতিটা রাত আমার কতটা ভারী হয়। তবুও মাঝে মাঝে নিজেই নিজেকে বলি, "তুই পারবি "কিন্তু আমার মনের ভেতর থেকে একটা কণ্ঠ বলে "আর কতদিন?"
আমি সেই মানুষ, যে ভেঙে যাওয়ার আগেও হাসে। কারণ আমি জানি, কাঁদলে কেউ সত্যিকার অর্থে পাশে থাকে না,,, তাই তো এই হাসিটাকেই ঢাল বানিয়েছি,,!
2026-07-25 20:13:26