Rakibul Islam Babul :
নীরব হয়ে আছি বলেই ভেবো না, অন্য কারো আসক্ত| নীরবতায় যন্ত্ৰণা হয়, জানো তো? ভীষণ যন্ত্রণা! কিন্তু যে যন্ত্ৰণা তোমার কাছ থেকে অবহেলা পেয়ে পাই, তার থেকে কিঞ্চিত কম বৈকি|
কাছে টেনে নিয়ে যে অবহেলা আমায় দাও; দিনভর ব্যস্ততা, অসুস্থতা, এ কাজ, সে কাজ, সন্দেহ, ভুল বোঝাবুঝি আর নানা অজুহাতে আমায় দূরে সরিয়ে রাখো! এর থেকে এই নীরবতার যন্ত্রণা কি খুব বেশি? আটপৌরে স্বভাব নিয়ে জন্ম যার, তার কপালে অবহেলা ছাড়া আর কি-বা জুটে? বলো...
এই "অবহেলা" ব্যাপারটা যে আমি একদমই নিতে পারি না! যে আমায় অবহেলা দেয়, আমি তার থেকে মুখ ফিরিয়ে নিতেও দ্বিধা করি না| তাকে যতই ভালোাবাসি না কেন, তবুও তার কাছে ফিরে যাই না!
নীরব হয়ে আছি বলেই ভেবো না আমি পরাজিত| আমি তো আমার ধৈর্যের কঠিন পরীক্ষা দিচ্ছি| আমার কাছে ভালোবাসা বড়, অবহেলা নয়|
যেখানে ভালোবাসার বিনিময়ে অবহেলা পেতে হয়, সেখানে নিজেকে আটকে রাখার কোনো প্রশ্নই আসে না| ভালোবাসার বিনিময়ে আমি আর কারো অবহেলা পেতে চাই না, আমি একটুখানি গুরুত্ব পেতে চাই| যার কাছে এই পৃথিবীর মধ্যে আমার গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি| এমন করে দূরে সরে এসেছি বলেই ভেবো না, তোমায় ভালোবাসি না| এই পৃথিবীতে তোমার থেকে ভালো বোধহয় আমি আর কাউকেই ভালোবাসতে পারবো না— কস্মিনকালেও না!
2026-06-22 08:22:40