:রাতের শহরটা নিঃশব্দ ছিল। বাতির আলো ঝাপসা হয়ে পড়ছিল ভেজা রাস্তায়। সবাই ভাবে আমি খুব শক্ত, খুব স্বাভাবিক-হাসি মুখে কথা বলি, কারও সামনে কষ্ট দেখাই না। কিন্তু কেউ যদি একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখত, বুঝত-এই হাসির পেছনে কতটা ভাঙা শব্দ লুকিয়ে আছে।
সকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু অভিনয় করি। নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে রেখে অন্যের আশা পূরণ করি। কাউকে বোঝাই না, আমার ভেতরেও একটা ক্লান্ত মানুষ আছে-যে মাঝে মাঝে চুপচাপ একটা কোণে বসে শুধু নিঃশ্বাস নিতে চায়।
একদিন এক বন্ধু বলেছিল, "তুই তো সব সময় হাসিস!" আমি শুধু মুচকি হেসেছিলাম। বলিনি-এই হাসিটাই আমার সবচেয়ে বড় আড়াল।
তুমি যদি একবার আমার জায়গায় দাঁড়াও, দেখবে-হাসতে ভুলে যাবে। কারণ আমার প্রতিটা নীরবতার ভেতর জমে আছে না-বলা কথার পাহাড়। প্রতিটা রাতে বালিশ ভেজে, কিন্তু সকালে আবার সূর্যের সাথে সাথে আমিও স্বাভাবিক হয়ে যাই।
মানুষ ভাবে, আমি ভালো আছি। কিন্তু সত্যি হলো-আমি শুধু ভালো থাকার অভিনযটা খুব ভালো
পারি.....!!
2026-06-22 06:13:01
1
★᚛—͟͞͞ ŁᎥ℘onメ ⚠ :
😅
2026-06-22 06:56:37
0
🕊️⃝Ahsan Ex Official 🎭🔥 :
2026-06-22 07:18:52
0
●─S̷ᴀʜɪɴ─ʏᴛ모 :
🥰🥰🥰
2026-06-22 06:12:30
1
🇸 🇭 🇦 🇷 🇮 🇫 :
🥰🥰🥰
2026-06-22 06:42:14
1
Ᏼꫝʙᴜ𝙻✿ :
😳😳😳
2026-06-22 06:14:00
1
—͞𝐓𝐀𝐌𝐈𝐌_𝐑𝐗 !i :
🥰🥰🥰
2026-06-22 06:32:27
1
🌺পূর্ণতা🌺 :
❤️❤️
2026-06-22 07:30:51
0
To see more videos from user @rich_rudra, please go to the Tikwm
homepage.