@opurnokobi_official: অনেকেই ভাবে, মানুষের রাগের কারণ শুধু রাগ। তার খিটখিটে স্বভাবের কারণ শুধু তার স্বভাব। তার নীরবতার কারণ শুধু অহংকার। আসলে সবসময় তা নয়। কিছু মানুষ আছে, যারা রাগ দেখায় না কষ্ট পেলে। তারা চুপ হয়ে যায়। আবার কিছু মানুষ আছে, যারা চুপ থাকতে পারে না। ভেতরের শূন্যতা, অবহেলা আর না পাওয়ার কষ্ট ধীরে ধীরে তাদের মেজাজের ভেতর প্রকাশ পেতে থাকে। যে মানুষটা আগে সামান্য বিষয়েও হাসতো, সে হঠাৎ করেই বিরক্ত হয়ে যায়। যে মানুষটা আগে সবাইকে সময় দিতো, সে একসময় নিজেকে গুটিয়ে নেয়। যে মানুষটা আগে কথায় কথায় মায়া দেখাতো, সে একসময় কথার মাঝেই ক্লান্তি প্রকাশ করে। কারণ মানুষ শুধু খাবার, ঘুম আর টাকার অভাবে ক্লান্ত হয় না। মানুষ ভালোবাসার অভাবেও ক্লান্ত হয়। কদরের অভাবেও ক্লান্ত হয়। নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়ার অনুভূতিতেও ক্লান্ত হয়। সবাই চায়, অন্তত একজন মানুষ থাকুক, যে তার খোঁজ নেবে। যে তার নীরবতাটা বুঝবে। যে তার মন খারাপের কারণ না জেনেও পাশে বসে থাকবে। কিন্তু যখন সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখন মানুষ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তার ধৈর্য কমে যায়। সহ্যশক্তি কমে যায়। আর অকারণেই মন খারাপ হয়ে থাকে। তাই সব বদ মেজাজের পেছনে অহংকার থাকে না। সব রাগের পেছনে রাগও থাকে না। কখনো কখনো সেখানে লুকিয়ে থাকে একরাশ না পাওয়া মায়া, কিছু অপূর্ণ অনুভূতি আর ভালোবাসাহীন দীর্ঘ কিছু দিন। তাই কারো আচরণ বদলে গেলে তাকে বিচার করার আগে, তার হৃদয়ের ক্লান্তিটাও একবার বোঝার চেষ্টা করা উচিত। কারণ অনেক সময় ভালোবাসার অভাব বোধ হলেই, মানুষ বদ মেজাজি হয়ে যায়। আর তার রাগের আড়ালে লুকিয়ে থাকে একটু যত্ন পাওয়ার নিঃশব্দ আকাঙ্ক্ষা। 🖤 ✍️ লেখকঃ মাসুদ আলম তৌসিফ #bangladesh #caption #status #foryou
অপূর্ণ কবি
Region: SA
Monday 22 June 2026 16:11:49 GMT
Music
Download
Comments
🍃”K💕a”🌿 :
কেউ পাওয়ার জন্য ছটফট করে, আবার কেউ ছেড়ে জাওয়ার জন্য বাহানা খুজে...!❤️🩹
2026-06-23 10:58:40
1
💔 🥀শেষ ডায়েরি 💔🥀 :
আমি তো ভাবছিলাম আমার একাই এমন লাগে
2026-06-22 17:43:24
11
🌺Emon Ahmed Mahim🌺🕊️ :
right 👍
2026-06-23 08:53:18
1
jouil :
ঠিক
2026-06-23 10:11:19
1
Nurul Amin :
জি
2026-06-23 08:42:12
1
𝔞𝔯𝔦𝔶𝔢𝔫 𝔞𝔨𝔞𝔰𝔥🖤🍀 :
💔আর সে ভালোবাসা পেলে
মানুষ নিঃস্ব হয়ে যায় 😔
2026-06-23 05:23:44
1
❤❤F❤A❤❤ :
চির সত্য
2026-06-23 06:17:18
1
userNusrat nur :
ভালবাসার অভাব বোধ হলেই মানুষ বদ্দ মেজাজি হয়ে যায়
2026-06-22 17:27:23
5
বিষাক্ত মায়া :
ঠিক বলেছেন 👍👍
2026-06-23 03:09:48
1
গোপালগঞ্জে মেয়ে ❣️🥀 :
ভালোবাসার অভাব বোধ হলে,, মানুষ বদ মেজাজি হয়ে যায়...!🥹🥹🥹😭
2026-06-23 04:22:14
1
...❤️★অপেক্ষা★❤️... :
১০০%রাইট
2026-06-22 16:53:52
2
Delowar hosen( jibon) :
যার জন্য জেদ করবো সেই যদি পাশে না থাকে তাহলে এই জেদের মুল্য কোথায়??
ভালো থাকতে হলে মায়ায় না পড়াই ভালো। 🎀🎀
2026-06-23 01:50:04
1
B★★p :
হুম 👏👏👏👏
2026-06-23 09:34:42
0
MK~মায়ায় আসক্ত :
হুম
🥰
2026-06-23 09:53:59
0
বাবার রাজ কন্যা :
অসাধারণ কথা 🥰🥰🥰
2026-06-23 06:25:23
0
OMAR :
স্মৃতি আমাকে অনেক কষ্ট দেয়🥹
2026-06-22 16:50:07
1
Osama :
Hmm
2026-06-22 19:04:44
0
onlyme7☠️ :
ঠিক বলছেন, আমার সাথে মিল আছে।কিন্তুু ক্যাপশন টা দেওয়া যাবে?
2026-06-23 02:15:27
1
🕊️ 𝐌𝐢𝐌𝐢 🕊️ :
পাওয়ার জন্যে জেদ আর ইচ্ছে থাকা প্রয়োজন অজুহাত নয় ❤️🩹🤕😔🥹
2026-06-22 16:43:36
3
প্রবাসী ছেলে.🇧🇩❤️🇲🇾 :
তাইতো বলি আমার এমন রাগী হয়ে গেলাম কি ভাবে এখন বুঝলাম
2026-06-23 02:46:05
1
OMAR :
😅😅😅
2026-06-22 16:37:01
1
Evan🇶🇦 :
😥😥😥
2026-06-23 04:45:34
1
Ahmed Anna :
💯🙌
2026-06-23 09:23:49
1
abdabdullah192 :
🥰🥰🥰
2026-06-22 16:50:59
1
To see more videos from user @opurnokobi_official, please go to the Tikwm
homepage.