☠️(,,আ,রি,ফ,,)$®💀 :
আমাদের মধ্যে আজ যোগাযোগ নেই, হয় তো কোনো দিন আর হবেও না! আসলে সময়ের প্রয়োজনে যোগাযোগ বিচ্ছেদ হতেই পারে, পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়!
সম্পর্কটাও হয় তো এক সময় ছিন্ন হয়ে যায়, কিন্তু মনের গভীরে জমা থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়! মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু স্মৃতি গুলো তো আর মুছে ফেলা যায় না!
সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে-হয় তো কোনো-না পাওয়া আক্ষেপে, নয় তো সারা জীবনের এক নীরব অপেক্ষায়! জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে, আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটব!
কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত আর যন্ত্রণার হবে, তা কোনো দিন কল্পনাও করিনি! প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ জানি ওটাই হবে আমাদের শেষ দেখা! হয় তো, আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত।
তবুও মাঝ রাতে যখন পুরনো কথা মনে পড়ে, তখন বুঝি-সম্পর্ক শেষ হলেও মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না! তুমি পাশে নেই তাতে কী? তোমার ভালোবাসাটুকু তো আমার সাথেই রয়ে গেছে..।😅💔
2026-06-26 10:20:41