🦋🆂🅼 🆂🅾🅵🅸🅲🦋 :
তুমি মানুষ টা আমার অনেক সখের ছিলে....!
প্রয়োজন ছিলো না, অভাব ও ছিলো না তবুও তোমাকে চেয়েছিলাম, ঠিক যেমন কেউ শখ করে আকাশের দিকে তাকিয়ে থাকে ছোঁয়া যায় না, তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না.....!
তোমার সাথে থাকাটা কোনো দায়িত্ব ছিলো না, এটা ছিলো অনুভূতির বিলাসিতা| হাসি,অভিমান,অপেক্ষা সবই ছিলো আমার ইচ্ছায় বেঁচে নেওয়া, তাই কষ্ট গুলো আমি নীরবে নিয়েছি, অভিযোগ না করে। কারণ শখের মানুষ হলে তাকে দোষ দেওয়া যায় না,
আজ বুঝি,,,, শখের ভালোবাসা সবচেয়ে গভীর হয়। কারণ সেখানে প্রত্যাশা কম, অনুভূতি বেশি..! তুমি চলে গেছো তবুও তোমার স্মৃতি রয়ে গেছে, ঠিক সেই শখের মতোই...! যেটা ছেড়ে দেওয়া যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না....!😅💔
2026-07-24 19:42:41