@___juboraj___: শুধু কথা বলাটা ছেড়ে দিয়েছি, কিন্তু মনে তো তোমায় প্রতিদিনই পড়ে... আগের মতো আর তোমাকে মেসেজ দেওয়া হয় না, তোমার খোঁজ নেওয়া হয় না, রাত জেগে অপেক্ষা করা হয় না... তাই বলে ভেবো না, তোমাকে মনে করাও ছেড়ে দিয়েছি... মানুষ কথা বলা বন্ধ করতে পারে, কিন্তু মনের ভেতর বসবাস করা কাউকে ভুলে যেতে পারে না... আজও কোনো প্রিয় গান শুনলে তোমার কথা মনে পড়ে... কোনো পরিচিত রাস্তা দেখলে তোমার কথা মনে পড়ে... রাত গভীর হলে, চারপাশ নিঃশব্দ হয়ে গেলে, সবাই ঘুমিয়ে পড়লে— তোমার কথাই সবচেয়ে বেশি মনে পড়ে... তুমি জানো? আমি তোমাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি... নিজেকে ব্যস্ত রেখেছি, হাসার অভিনয় করেছি, নতুন মানুষের ভিড়ে হারিয়ে যেতে চেয়েছি... কিন্তু যতবার ভেবেছি তোমাকে ভুলে গেছি, ততবার কোনো না কোনো স্মৃতি এসে আমাকে ভুল প্রমাণ করেছে... কারণ কিছু মানুষকে জীবন থেকে সরানো যায়, কিন্তু হৃদয় থেকে সরানো যায় না... আজ আর তোমার কাছে অভিযোগ করি না... কেন বদলে গেলে, কেন দূরে গেলে, কেন আমাকে রেখে চলে গেলে— এসব প্রশ্নও করি না... শুধু নীরবে মেনে নিয়েছি, তুমি আর আমার নও... কিন্তু মেনে নিতে পারিনি, তোমাকে আর মনে পড়বে না... শুধু কথা বলাটা ছেড়ে দিয়েছি, কিন্তু মনে তো তোমায় প্রতিদিনই পড়ে... কখনো হঠাৎ মাঝরাতে, কখনো মানুষের ভিড়ে, কখনো একাকী বিকেলে... তুমি না থেকেও আমার অনেকটা জুড়ে আছো... সবচেয়ে কষ্টের বিষয় জানো? আমি এখন আর তোমার জীবনের কোনো খবরই জানি না... তুমি কেমন আছো, হাসো কি না, কাঁদো কি না, কাউকে ভালোবেসেছো কি না... কিছুই জানি না... তবুও প্রতিদিন অজান্তেই তোমার জন্য একটা ছোট্ট দোয়া করে ফেলি... কারণ ভালোবাসা শেষ হয়ে যায়নি, শুধু সম্পর্কটা শেষ হয়ে গেছে... আজও যদি কেউ জিজ্ঞেস করে, জীবনে সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল? আমি হয়তো তোমার নাম বলবো না... কিন্তু আমার নীরবতা তোমার নামটাই বলে দেবে... শুধু কথা বলাটা ছেড়ে দিয়েছি, কিন্তু মনে তো তোমায় প্রতিদিনই পড়ে... আর হয়তো সারাজীবনই পড়বে... কারণ কিছু মানুষকে পাওয়া যায় না, ভুলেও যাওয়া যায় না... তারা শুধু বুকের ভেতর একটা না-শুকানো কষ্ট হয়ে আজীবন থেকে যায়... লেখক : নিঃসঙ্গ কবি 🖤🥀

★নিঃসঙ্গ কবি★ Official
★নিঃসঙ্গ কবি★ Official
Open In TikTok:
Region: BD
Tuesday 23 June 2026 09:25:54 GMT
127995
6179
141
1149

Music

Download

Comments

mrmunna891
M R Munna891 :
মাঝে মাঝে ভাবি, ভালোবাসা কি সত্যিই খুব সুন্দর? নাকি এটা একটা মরীচিকা, যা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়? আমি তাকে ভালোবেসেছিলাম আমার অস্তিত্বের সবটুকু দিয়ে। আমার প্রতিটি নিশ্বাসে, প্রতিটি ভাবনায় শুধু সেই ছিল। নিজের ভালো-মন্দের চেয়েও তার হাসিটা আমার কাছে বেশি দামী ছিল। কিন্তু বিনিময়ে আমি কী পেলাম? অবহেলা আর একরাশ শূন্যতা। আমি তাকে আগলে রেখেছিলাম পৃথিবীর সমস্ত ঝড় থেকে। ভেবেছিলাম, আমার এই নিঃস্বার্থ ভালোবাসা একদিন না একদিন তার পাথুরে হৃদয়টাকেও গলাতে পারবে। কিন্তু আমি ভুল ছিলাম। যার হৃদয়ে আমার জন্য কোনো জায়গাই ছিল না, তাকে ভালোবাসা দিয়ে জয় করা যায় না। সে আমাকে কোনোদিন মানুষ হিসেবেই গণ্য করেনি, আমি ছিলাম কেবল তার প্রয়োজনে ব্যবহৃত হওয়া একটা খেলনা মাত্র। দরকার শেষ হয়েছে, সেও তার চেনা পথে হাঁটা দিয়েছে। আজ যখন পেছন ফিরে তাকাই, তখন নিজের প্রতি নিজেরই করুণা হয়। কষ্ট এটা নয় যে সে আজ আমার পাশে নেই; কষ্টটা হলো এই ভেবে যে—আমি বিশ্বাস করেছিলাম সে একদিন আমাকে বুঝবে। আমি বিশ্বাস করেছিলাম যে আমার চোখের জল তার মনে একটু হলেও দাগ কাটবে। কিন্তু সে ঠান্ডা চোখে আমার ধ্বংস দেখে গেছে, এক বিন্দু মায়া কাজ করেনি তার মনে। অতিরিক্ত ভালোবাসা যে একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে, সেটা আমার জানা ছিল না। কারো কাছে 'সময় কাটানোর মাধ্যম' হয়ে বেঁচে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। আজ বুঝেছি, যে হৃদয় তোমাকে সম্মান দিতে জানে না, তাকে নিজের হৃদয়ের সিংহাসনে বসানোই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। এখন আর কোনো অপেক্ষা নেই, কোনো আশা নেই। শুধু আছে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার এক কঠিন লড়াই।
2026-06-24 04:00:43
8
silentlove.9088
𝐑𝐨🅢︎𝐞 🅿𝐞𝐓𝐚𝐋 :
কবি সাহেব আপনার কাছে কি একটু সাপোর্ট পাওয়া যাবে প্লিজ
2026-06-24 19:48:23
3
j992804
🕊️..ℤ𝔸ℝ𝔸...🕊️ :
ক্যাপশনটা দাও না প্লিজ 😅🙏
2026-06-24 21:11:49
1
shintiha33
shintiha :
ক্যাপশনটা দিবেন?
2026-06-23 15:01:29
2
sara.islam4883
Sara islam :
যাকে মন থেকে ভালোবেসেছি একদিন তার সাথে দেখা হয় না বহুদিন 😥😥
2026-06-24 09:51:32
4
najninsultana034
অপেক্ষা :
ভাইয়া ক্যাপশনটা দেওয়া যাবে???
2026-06-24 03:08:47
2
mst..jannat6462
🖤Jannat🖤 :
তুমার সাথে কথা হয়না আজ বহুদিন কিন্তু তুমায় মনে পরে প্রতিদিন,,,
2026-06-26 18:27:52
0
guddusunajanbacca7
Hridoyer Canvas :
প্লিজ ক্যাপশন টা 🥺🥺🥺🥺
2026-06-27 19:29:18
0
ritu.aktar086
♡♡✿᭄ধ্বংসবতী ✿᭄ ♡♡ :
নিজের যত্ন নিও.., আমি আর নেই...!💔
2026-06-27 10:30:03
2
tamzid813
নুসাইবা নূরে আম্মু :
পাখি যেখন অবুঝ ছিলো...! পুষে ছিলাম আমি..!! এখন পাখির বুঝ হয়েছে..! পর হয়েছি আমি..!!💔🖤S
2026-06-24 14:22:46
1
user735761973
জান্নাতুল ফেরদৌস :
ক্যাপশন টা দিবেন কি ভাই জান😭
2026-06-28 17:23:37
1
mdshawonmia305
❤️অপূর্ণ ভালোবাসা 🥰❤️❤️❤️ :
👌Kepson ta onek sundor, right
2026-06-24 10:52:02
1
rs.r_s.rs
R🫀S :
কথা বলাটাও ছাড়তে চাইনি কিন্তু সে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে 💔💔 তাই আমি নিরুপায় বাধ্য হয়ে কথা না বলেই থাকতে হয় কিন্তু মনে তো প্রতিদিনই পরে 😭😭
2026-06-27 12:09:53
1
suborna.aktar231
Suborna Aktar :
রাইট কথা 🥺🥺
2026-06-24 06:26:46
2
jannat.mim3403
Jannat Mim :
যে ভালো বাসে তার জন্য অপেক্ষা করা সমীচিন যে ভালো বাসে না তার জন্য অপেক্ষা করা অনুচিত 🤪
2026-06-25 09:01:37
1
gsmhasan241
🕊️⃝𝐇ⱥsⱥŇ❥ :
সময়ের সাথে সাথে সব ধূলো-বালি জমছে স্মৃতির উপর, কতশত নাম হারিয়ে গেছে বিস্মৃতির অতলে.😢 : : আজব এক ব্যাপার - কত কিছুই তো ভুলে গেছি, শুধু ঐ মুখটা ভুলতে পারি না; ওটা যেন আমার হৃদয়ের কোনো এক কোণায় খোদায় করা এক স্থায়ী ক্ষ-ত.❤️‍🩹😭😭
2026-06-24 04:06:21
2
__._0072
⚔️ 😅ধ্বংসবতী😅⚔️ :
সে চাইনি থাকতে" তাই তো চাহিয়াও পারলাম না তাকে ধরে রাখতে,,,,😅😅
2026-06-27 09:58:20
1
jiminshii0211
Jiminshii :
ওহে কবি,,তুমি আমার মনের কথা জানলে কি করে!!
2026-06-25 14:51:01
1
naim51550
💞 Nasrin 💞 :
Hmm 😅😅😅
2026-06-24 00:55:33
1
blindcity42
🚫শূন্য চিরকুট 🚫 :
Vola jay na keno?
2026-06-23 17:42:18
2
lolipop.khan3
🌷🌷💕মায়াবতি💔❤️‍🩹❤️ :
প্রতি টা সেকেন্ডে মনে পড়ে 💔💔💔💔💔
2026-06-24 02:15:53
1
captionbox.official1
『 𝙲𝚊𝚙𝚝𝚒𝚘𝚗 𝙱𝚘𝚡 』 :
ভাইয়া আমি আপনার একজন বড় ফ্যান ভাইয়া আপনাকে ইনবক্সে মেসেজ দিছি প্লিজ রিপ্লাই দেন ভাইয়া প্লিজ..🙏🙏🙏🙏
2026-06-24 06:41:53
2
user5963127753844
শেষ অধ্যায় :
যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোৎনা। যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না!! জগৎকুল নাম দিলো তাঁর প্রেমিক। তাকে দেখার পর চাঁদ, ফুল, কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি। তাকে ভালোবাসব বলে অন্য কাউকে ভালোবাসিনি, তবে সে হয়নি আমার জীবনসঙ্গী। আহ কি ছিল তাঁর মহিমা। জগতকুল নাম দিয়েছিলো তার প্রেমিক। সে তো হারায়নি, বরং আমিই হারিয়েছি আমায়। সে বলেছিল ভালোবেসে পাল্টে দিব তোমায় বিচ্ছেদের এ জামানায়। আহ তার বিপরীতে আমার চোখে কান্না আর কবিতায় মানায়!! ভালোবেসে হারালাম আমায়। তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্ত চুম্বন আজও লেগে আছে ঠোঁটের কোণে। শুধু নেই নেই সেই মানুষটা জগৎকুল:যার নাম দিয়েছে জগৎকুল প্রেমিক। আমি শুনেছিলাম পৃথিবীর মানুষ চাইলে সবকিছু হতে পারে, তাই চাঁদ ,সূর্য , মহাবিশ্ব চাইনি হতে, শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে!!
2026-06-24 11:05:21
2
shanta.moni367
shanta moni :
শুধু কথা বলাটা ছেড়ে দিয়েছি কিন্তু মনে তো তোমায় প্রতিদিনই পরে🫂✨💝
2026-06-24 13:13:37
1
To see more videos from user @___juboraj___, please go to the Tikwm homepage.

Other Videos

ALGORAND at 12 Cents is ACTUAL Insanity 🤯📉 Blood is in the STREETS while Algo Updates… January 27th, 2026 🗞️ So you guys know I talk XRP mostly but don’t get it twisted. I buy and hold lots of other big ISO 20022 compliant coins and stay diversified. Crypto isn’t just gonna have one winner when liquidity floods back in and we get our bull market. Other coins have roles and a project making big moves right now is Algorand. And it’s sitting at 12 freaking cents guys. When everyone is scared and there’s blood on the streets, that’s when you want to pounce. This is not financial advice …but this is what I do. Look at the chess board here. While a lot of Retail is selling right now… the Algorand Foundation just packed its bags and moved its headquarters from Singapore straight to Delaware, USA. If you are new to crypto opportunity to buy cheap. You think that’s a coincidence? I think not. Algo is positioning themselves right in the backyard of the U.S. regulators and the biggest financial institutions on the planet. And check this—Algo is building a powerhouse board. We’re talking the CEO of Abra and the former CEO of MoneyGram stepping in to lead the charge. Even the Pera card talk is heating up again because with Pera you can spend your USDC stablecoins and earn rewards anywhere Mastercard is accepted. That’s crypto actually working in the real world and this utility could launch immediately in the U.S once our government gets their act together and gets this Clarity Act passed. I’m not waiting for the green candles to tell me it’s safe to buy. My move is to be positioned before all this and ride the wave. #Algo #XRP #Algorand #crypto #CryptoNews

About