@nirob_joyaddar: বেদনা'দের বলি, ঠিক তোমার মতোই যেন ওরা দূরে থাকে৷ কি আশ্চর্য দেখো, ওরা নাকি তোমার চাইতেও বেশি ভালোবাসে আমায়! চোখে হারাতে চায় না। তোমাকে ভেবে যখন প্রচন্ড মন খারাপ এসে মনে ভীড় করে, ওরা আরও বেশি উন্মাদ হয়ে যায়! আমাকে যে পাগল করে তোলে৷ ভীষণ রকম কান্না পেলে, ওরা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ওদের বলি, ঠিক তোমার মতোই যেন ওরা আমাকে আলতো করে ছেড়ে দেয়৷ কিন্তু দেখো, ওরা ছাড়ে না আমায়৷ অভিমানে নিশ্চুপ নীরবতায় যখন নিজেকে অসহায় লাগে, ওরা তখন আরও বেশি সঙ্গ দেয় আমায়। বেদনা'রা অভিমান বোঝে। আমি তোমার হাসি দেখতে চাইলে, ওরা আমার সামনে দাঁত কেলিয়ে হাসে! যতবার তোমায় ভাবি, ততবার ওরা আমার বুকের আষ্টেপৃষ্টে লেগে থাকে৷ নীরব একাকিত্বে বুকের ভেতর যখন হাহাকার করে ওঠে, ওরা তখন আমাকে গল্প শোনায়, তোমার দূরে যাওয়ার গল্প৷ নীরব অভিমানে, নীরব বিচ্ছেদে বুকের ভেতর দাগ লেগে থাকে! সেই দাগ, জন্ম দাগ হয়ে স্মৃতি রেখে দেয়৷ যত এড়িয়ে চলি, বেদনা তত আমার ভাবনার সাথে মিশে থাকে৷ আচ্ছা, তুমি কি একবার আসবে? অল্প সময়ের জন্য? এসে ওদের খুব করে বকে দিও তো। ওরা কেন তোমার মতো হয় না? কেন তোমার মতো করে আমায় শূন্যতার অতল গহ্বরে ছেড়ে দেয় না? কেন হুটহাট ধরাশায়ী করে আমায়? কেন তোমার মতো করে আমায় ভুলে যায় না, ভুলে থাকে না!💔😌
_🍁📃শেষ-_চিঠি📃🍁_
Region: MY
Tuesday 23 June 2026 10:13:51 GMT
Music
Download
Comments
Md Sohil :
এই গানটার সাথে আমার জীবনে অনেক কিছু মিলে যায়
2026-06-24 10:02:58
0
সময়ের খুব বাজে নিয়ম :
❤️🩹আমারে পাইয়াও যে হারালো, সে তার জীবনে ভালো কিছু পাক...💔
2026-06-24 03:29:12
0
Md Ontur :
🥰🥰🥰
2026-06-24 10:24:39
0
Irfan :
🥰🥰🥰🥰👌👌👌
2026-06-23 20:17:33
0
🇧🇩✈️🇸🇦🇸🇦🇸🇦🇸🇦✈️🇧🇩🥰 :
👍👍👍
2026-06-23 19:20:51
0
Tamzid Hasan :
🥰🥰🥰🥰
2026-06-23 18:09:47
0
✿ɢᴏᴏᴅ ʟᴜᴄᴋ࿐Ꮢꫝᴋɪʙ!¡ :
🥺🥺🥺
2026-06-23 16:58:40
0
ᶦᶬ•〆IMRUL🍁 :
🥰🥰🥰
2026-06-23 15:36:12
0
🇧🇩🇧🇩🇲🇾🇲🇾 :
❤️❤️❤️
2026-06-23 12:36:44
0
🛫»«🍁পরদেশী🍁»«🛫 :
😂😂😂
2026-06-23 11:22:21
0
👉-𝐌𝐒._.𝕸𝔲𝖓𝖙𝖆𝔥𝖆-🕊️📝 :
😅😅😅
2026-06-23 10:41:07
0
Muminul Islam🇧🇩💔💓💕❤️🇲🇾 :
😁😁😁
2026-06-24 15:46:58
0
To see more videos from user @nirob_joyaddar, please go to the Tikwm
homepage.