@zumonotg: ২০১৫ সালে জীবনের বড় পরীক্ষা—এসএসসি (SSC) দিয়ে স্কুল গণ্ডি পার হয়েছিলাম। আর তারপর থেকেই যেন জীবনের চাকাটা অন্যরকম এক গতিতে ঘুরতে শুরু করলো। সময়ের সাথে সাথে ছোটবেলার সেই বন্ধুদের সংখ্যাটা কেমন যেন কমতে থাকলো। আজ একটা সময় এসে দেখি, সবাই যার যার মতো করে জীবনের তাগিদে, জীবিকার খোঁজে একেক দিকে ছুটে গেছে। সবাই আজ ব্যস্ত বাস্তবতার কঠিন পরিমণ্ডলে। কতোই না সুন্দর আর মায়াবী কাটতো আমাদের সেই শৈশবের দিনগুলো! আজও চোখ বুজলে স্পষ্ট মনে পড়ে— সেই বিকেল বেলার আড্ডার কোলাহল, রাত-বিরাতে বন্ধুদের সাথে দল বেঁধে ঘুরে বেড়ানোর সেই রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। আজও কানে ভেসে আসে সকাল বেলা ক্লাস শুরুর ঠিক আগে আমাদের সবার কণ্ঠে গাওয়া সেই সুর—"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।" আজও যেন দূর থেকে শুনতে পাই স্কুলের দপ্তরি জব্বার চাচার বাজানো সেই চেনা ঘণ্টার শব্দ—'ঢং ঢং ঢং'! চোখ বন্ধ করলেই স্মৃতির পাতায় ভেসে ওঠে শ্রদ্ধেয় শিক্ষকদের মুখগুলো: জালাল স্যারের কঠিন গণিত কিংবা হাকিম স্যারের জ্যামিতি পড়ানোর সেই চিরচেনা দৃশ্য। বীজগণিতকে যে মানুষটি আমাদের কাছে সবচেয়ে সহজ ভাষায় তুলে ধরেছিলেন, তিনি আমাদের মা সমতুল্য রুনি ম্যাডাম। বন্ধুদের সাথে দল বেঁধে ম্যাডামের বাড়িতে গিয়ে পড়া শেখার সেই আনন্দঘন দিনগুলো আজও খুব মনে পড়ে। রাধিকা রঞ্জন স্যারের সেই বাংলা দ্বিতীয় পত্রের বাগধারা পড়ানোর জাদুকরী শৈলী, আর স্যারের কারণে আজও আমার ঠোঁটস্থ হয়ে আছে বাংলার সেই ২১টি উপসর্গ! টুকটাক ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে গেলেই মনে পড়ে যায় বিকাশ স্যার আর মাওলানা স্যারের কথা; কতো সুন্দর আর পরম মমতায় উনারা আমাদের ইংরেজি শেখাতেন। মনে পড়ে আমাদের বিদ্যালয়ের অভিভাবক, পরম শ্রদ্ধেয় আসলাম উদ্দীন ফকির স্যারের কথা। আর আফসার স্যারের সাথে করা সেইসব খুনসুটি আর দুষ্টুমি! স্যার মৃদু হেসে একটু কানে ধরিয়েই পরম স্নেহে ছেড়ে দিতেন। আমাদের শিক্ষার প্রথম গুরু ছিলেন বাবুল স্যার আর প্রীতি ম্যাম। ওনারাই তো আমাদের হাত ধরে আগামী ভবিষ্যতের শিক্ষার শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন, প্রস্তুত করেছিলেন সামনের পথ চলার জন্য। সময়ের নিষ্ঠুর নিয়মে আমাদের এই প্রিয় গুরুজনদের অনেকেই আজ এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওপাড়ে চলে গেছেন (আল্লাহ্/ঈশ্বর ওনাদের ভালো রাখুন)। আর যারা বেঁচে আছেন, তাদের কেউ হয়তো অবসরে, কেউ বা এখনো আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকতার মহৎ পেশায়। ওনাদের সবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। সবচেয়ে অদ্ভুত আর কষ্টের বিষয় হলো, আমরা যে বন্ধুরা একসময় এক বেঞ্চে বসে হাসিকান্না ভাগ করে নিতাম, তারা আজ একেকজন পৃথিবীর একেক দেশে, একেক প্রান্তে ছড়িয়ে আছি! কারো সাথে কারো বছরের পর বছর দেখাই হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বড়জোর বছরে দু-একবার একটু-আধটু হাই-হ্যালো হয়, আবার অনেকের সাথে তো সেই স্কুল জীবন শেষ করার পর থেকে আজ অবধি একটা বাক্যও বিনিময় হয়নি। ব্যস্ততা আমাদের দূর দূরান্তে নিয়ে গেছে ঠিকই, কিন্তু স্কুলের সেই দিনগুলো আর বন্ধুদের জন্য মনের ভেতরের ভালোবাসাটা আজও বিন্দুমাত্র কমেনি। যেখানেই থাকিস তোরা, সবাই খুব ভালো থাকিস বন্ধু! -------রায়হান হামিদ ঝুমন-----

Zumon OTG
Zumon OTG
Open In TikTok:
Region: OM
Wednesday 24 June 2026 13:36:49 GMT
15784
1760
75
6

Music

Download

Comments

rasel.ahmed642
꧁〆RASEL(বড় ছেলে)🇸🇦✨꧂͡ :
ami 2018
2026-06-24 14:27:54
2
md.shohag6569
SHOHAG :
amar ssc batch 2011😀
2026-06-24 15:01:59
1
nayem.chowdhury31
Nayem Chowdhury :
same batch ❤️2015
2026-06-24 16:37:24
0
md.mustakim.hassa4
সাতক্ষীরার ছেলে মুসতাকিম, :
😥😥খুব মিস করি শৈশবের দিনগুলো 😥আহ আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো😥😥
2026-06-24 16:34:50
0
nishe.akter4
💖NESE💖 :
স্কুল লাইফ আর শৈশবের লাইফ অন্যরকম একটা ফিলিংস থাকে, যা কখনো ভোলা অসম্ভব এমন স্মৃতি জীবনে থেকে যায়🥰🥰🥰🥰
2026-06-24 16:30:51
0
rubel4710
KAZI RUBEL 66 :
অসাধারণ🥰❤️
2026-06-24 16:33:21
0
arifhawladar03
ᴹᴿメA R i F☂️シ🇧🇩🇸🇦 :
2014
2026-06-24 15:28:40
0
masudrana678376461
❤️Masud RaNa kuwait🥰 :
sm 2 batch 2015,,,,,,❤️❤️❤️sirajgong
2026-06-24 15:11:41
0
sala.uddin0531
Sala Uddin 🇪🇦 :
Alhamdulillah
2026-06-24 16:03:05
0
ahmed.saju812
Ahmed Saju :
16-😁
2026-06-24 14:49:55
0
zaifa.2
🍒💫Sanjida R Ammu🍒💫 :
আমার ও ১৫ তে
2026-06-24 15:18:35
0
mdsakat0199
MD Shakawat Ahmed :
oi somoy gula Kotha mone porle amni amni kanna chole ase💔
2026-06-24 14:23:56
0
kuddos.oman.er.ra
❤️🇶🇦😍 Qatar Er Raj ❤️🇶🇦😍 :
wow 🥰🥰🥰
2026-06-24 13:39:11
0
foridul_91
🎸🚀♣️ king of FORIDUL🧣🧤 :
same year
2026-06-24 16:22:37
0
jejoy8
JE Joy :
sm 2 batch
2026-06-24 15:05:34
0
9090kobirahmed
Kobir Ahmed :
same batch bro❤️
2026-06-24 14:29:21
0
saham133
⚡imran uddin⚡🤲 :
koto number batch 🥰🥰🥰
2026-06-24 13:42:11
0
mosharof745
MOSHAROF KHAN :
আগের দিনের কথা মনে পড়ে গেলো 🥺🥺🥺
2026-06-24 13:43:39
0
shihab.isam0
࿐পূর্ণজন্মシ︎☹︎ :
৯ বছরের বড় আপনে
2026-06-24 13:53:58
1
sarowar...0
⚡ꜱᴀʀᴏᴡᴀʀ⚡ :
SORRY. I'm.BAD 🥲🐸
2026-06-24 16:43:09
0
thejisankhan
JISAN KHAN :
SSC 2021
2026-06-24 14:12:24
1
mdpolash4487
—͞ᏢOŁꫝꕶᎻ᭄ 모 :
2019
2026-06-24 14:19:01
0
shakilbro64
🇧🇷🇧🇷Md Shakil🇧🇷🇧🇷 :
2017🥰
2026-06-24 14:09:08
0
kanaksayed143
KS X :
sm 2 batch,,,2015
2026-06-24 14:53:53
0
To see more videos from user @zumonotg, please go to the Tikwm homepage.

Other Videos


About