@sazzad...st: হারলেও বিপদ, জিতলেও বিপদ, ড্র করলেও বিপদ! 🇧🇷😬 স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য যেন তিন দিকেই ঝুঁকিপূর্ণ সমীকরণ। 🔴 হারলে বিপদ পরাজিত হলে গ্রুপের অবস্থান বদলে যেতে পারে। সেক্ষেত্রে শেষ ৩২-এ ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট জার্মানি। 🟡 ড্র করলেও স্বস্তি নেই ড্র করলে সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বর্তমান ফর্ম, আক্রমণভাগের ধার ও শিরোপা জয়ের সম্ভাবনা বিবেচনায় ডাচরাও এবারের বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার। নকআউটের শুরুতেই এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে চাইবে না কোনো দলই। 🟢 জিতলেও আছে অদ্ভুত এক কাকতালীয়তা বিশ্বকাপে ব্রাজিল ও স্কটল্যান্ড মুখোমুখি হয়েছে ৪ বার। সেখানে ব্রাজিলের ৩ জয় ও ১ ড্র। তবে আশ্চর্যের বিষয়, স্কটল্যান্ডকে হারানো সেই তিনটি বিশ্বকাপের কোনোটিতেই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি সেলেসাওরা! #football #FIFAWorldCup #FIFAWorldCup2026 #brasil