ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল। কথা বলা কমে গেল। যোগাযোগ হারিয়ে গেল। এখন আর ছোট খাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না। তোমার উপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল। তুমি যেন নিষিদ্ধ কোন বই। যে বইয়ের অধিকার, অগ্রাধিকার সবকিছু তোমার কাছেই। তুমি ভুলে গেলে। তুমি ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম............!!🖤🌹
তোমাকে জানিয়ে রাখি যে মায়ার শেকলে তোমাকে বাঁধতে পারিনি, সেই শেকলে আমি আজও বাঁধা। কত চেষ্টা করেছি; কতবার ভেবেছি ভুলে যাবো; কতবার তো হাসফাঁস করেছি; ভুলতে পারিনি। কারণ মানুষ যা ভুলতে চায় সে কখনো তা ভুলতে পারে না। চক্রাকারে আবার ফিরে আসে। কখনো কখনো মন খারাপ নিয়ে অচেনা পথে হেঁটে গেছি, যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি। বাড়ি ফিরে দেখি দুঃখরা আগের মতোই দরজায় কড়া নাড়ছে। যেন আমি তাদের নিকট আত্মীয়.........!!🖤
2026-06-27 11:09:14
2
To see more videos from user @rohan25201, please go to the Tikwm
homepage.