@rhudro2: অধিকার নেই, পাবো না জেনেই ভালোবেসেছি, তবু কেন মনে হয়-হয়তো একদিন ফিরে তাকাবে, হয়তো বলবে, "থাকো, আমারই হও।" কিন্তু সেই দিন তো আসে না, তবু হৃদয় আশা ছাড়ে না। যাকে পেতে নেই অধিকার, তার জন্যই বুক ফেটে যায় বারবার। ভাবি-যার চোখে আমার জন্য কোনো স্বপ্ন নেই, সে-ই কেন আমার রাতজাগা চাঁদ হয়ে যায়? যার হাতে আমার নামের রেখা নেই, সে-ই কেন হৃদয়ের সবচেয়ে আপন জায়গা পায়? পাবো না বলেই তো ভালোবেসেছি, কারণ অসম্ভবের ভিতরেই সবচেয়ে গভীর ভালোবাসা জন্ম নেয়। তবু মন অভিমান করে-"তুমি যদি আমার না হও, তাহলে আমি এত ভালোবেসে ভুল করলাম কেন?" শেষে বুঝি-ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে হারিয়েও বাঁচতে শেখা। তাই আজও তোমার নাম ধরে মন চুপচাপ বলে-"তুমি না-ই হয় আমার হলে না। তবু আমার ভালোবাসা আজও শুধু তোমাকেই চায়। সু হা সি নী #foryou #caption #bangla #status
কবি রুদ্র 📒
Region: SA
Thursday 25 June 2026 20:12:16 GMT
Music
Download
Comments
🎀~_~Mymona~_~ ⚕ :
কথা তো কথা নারে পাগল কথায় তো আমার মনে রাজত্ব দখল করে নিলো
ক্যাপশন টা দারুণ 🥰🥰
2026-06-27 08:32:08
9
নীড় হারা পাখি 🥀💔🩹 :
সেম পাবনা জেনেও যাকে আজও অসম্ভব ভালোবাসি সে হয়তো আজ অন্য কারো জীবনসঙ্গী
2026-06-29 16:28:43
2
ZISHAN BARUA(🇲🇾🇲🇾🇲🇾) :
"ভালোবাসা যদি শুধু না-পাওয়ার কষ্টই হয়ে থাকে, তবে সে ভালোবাসা নয়—সে একতরফা অনুভূতি। সত্যিকারের ভালোবাসা কাউকে বেঁধে রাখে না, আবার নিজেকেও শেষ করে দেয় না। যে মানুষ ফিরে তাকায় না, তার অপেক্ষায় নিজের জীবন থামিয়ে রাখাও ঠিক নয়। কারণ ভালোবাসা শুধু কাউকে চাওয়া নয়, নিজের মূল্যটাও বুঝতে শেখা। যে তোমার হবে না, তাকে সম্মান দিয়ে ছেড়ে দেওয়াও এক ধরনের ভালোবাসা। আর যে সত্যিই তোমার হবে, সে তোমাকে হারানোর ভয়েই একদিন নিজেই তোমার হাত ধরে রাখবে।" 🌿🖤
2026-06-26 08:28:31
6
Mohammad : Emon :
আপনার এই Caption টা ভাই কলিজায় গিয়ে আঘাত করলো!!❤️❤️❤️
2026-06-28 20:02:36
4
Rokeya Hridi 🇧🇩🪐🇺🇸 :
hum
2026-06-28 19:45:31
1
RATAN-UL ISLAM RATAN :
ক্যাপশনের পিছনে লুকিয়ে থাকা হাজারো না পাওয়া ভালোবাসার প্রতি শ্রদ্ধা🥰
2026-06-28 17:34:50
5
Bthi :
কে কে, আমার মতো, পাবেনা জেনেও ভালো বাসো,,,,!!! ❣️❣️❣️🥰🥰🥰
2026-06-29 20:16:48
2
🎖️ছোট নবাব 🎖️ :
same😭
2026-06-28 15:42:10
1
Khalid :
amon jibon keno diila allah
2026-06-26 18:04:05
2
🦋🐌 কুচু'পুচু 🐌🦋 :
অসাধারণ হয়েছে 🥰
2026-06-28 09:05:30
1
মিরাল মনি :
হুম রাইট
2026-06-26 04:44:09
3
rahiyajannat :
Ei caption gulo porle mone hoy jeno ek ekta line na pawa valobashar golpo gulo theke newa,,,amr golpo tao mile gelo je😥
2026-07-02 09:39:58
0
mdahmoni :
মেনে ফিদা হো গেয়ি এ লরি চুনকার🥰🥰
2026-06-27 19:11:59
3
𝔉 𝔠𝔥𝔬𝔴𝔡𝔥𝔲𝔯𝔶 🇧🇩 :
গভীর কথা 😳
2026-06-26 09:15:04
2
🥀 H..K..SALIM..😎🇧🇩🇸🇬🥀 :
মানুষের চেয়ে অদ্ভুত আর কিছুই নেই। এই মানুষই একদিন একবুক আশা দিয়ে আমাদের বাঁচতে শেখায়, প্রতিটা কথায় মায়া বাড়িয়ে আমাদের অভ্যস্ত করে তোলে। তাদের সাথেই আমাদের সেরা হাসির মুহূর্তগুলো কাটে, যেন তারা ছাড়া পৃথিবীটা অচল। অথচ সময়ের ব্যবধানে সেই চেনা মানুষটাই একদিন সবচেয়ে বেশি অচেনা হয়ে যায়। যাকে ঘিরে একসময় সব সুখ ছিল, শেষমেশ সেই মানুষটাই দুচোখে লোনা জল এনে দেয়। আসলে মায়াটাই হলো আসল ফাঁদ; আমরা মানুষকে যতটা আপন ভাবি, তারা ঠিক ততটা আপন হয় না। দিনশেষে যে মানুষটা হাসির কারণ ছিল, সেই মানুষটাই কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এটাই দুনিয়ার অনিবার্য নিয়ম-অতি বিশ্বাস আর অতিরিক্ত মায়া সবসময়ই দীর্ঘশ্বাসে শেষ হয়!😥😥
2026-06-29 14:40:08
1
🫣😒কালো...বতি🫣😒 :
পাবো না জেনেও তাকে অসম্ভব ভালোবাসি😔
2026-06-26 13:31:17
3
📚📚শিলা ইসলাম 📚📚 :
আহারে 🥰🥰🥰🥰
2026-06-26 17:02:16
1
MM SAGOR :
একদম
2026-06-26 17:30:11
1
<-Ashraful Islam->💢💫 :
অধিকার নেই, পাবো না জেনেই ভালোবেসেছি, তবু কেন মনে হয়-হয়তো একদিন ফিরে তাকাবে, হয়তো বলবে, "থাকো, আমারই হও।"
কিন্তু সেই দিন তো আসে না, তবু হৃদয় আশা ছাড়ে না। যাকে পেতে নেই অধিকার, তার জন্যই বুক ফেটে যায় বারবার। ভাবি-যার চোখে আমার জন্য কোনো স্বপ্ন নেই, সে-ই কেন আমার রাতজাগা চাঁদ হয়ে যায়?
যার হাতে আমার নামের রেখা নেই, সে-ই কেন হৃদয়ের সবচেয়ে আপন জায়গা পায়? পাবো না বলেই তো ভালোবেসেছি, কারণ অসম্ভবের ভিতরেই সবচেয়ে গভীর ভালোবাসা জন্ম নেয়।
তবু মন অভিমান করে-"তুমি যদি আমার না হও, তাহলে আমি এত ভালোবেসে ভুল করলাম কেন?" শেষে বুঝি-ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে হারিয়েও বাঁচতে শেখা। তাই আজও তোমার নাম ধরে মন চুপচাপ বলে-"তুমি না-ই হয় আমার হলে না।
তবু আমার ভালোবাসা আজও শুধু তোমাকেই চায়।
2026-06-26 06:54:59
5
@Karim--- :
আহ্🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
2026-06-26 15:16:28
1
mdshaalom9981 :
আপনার ক্যপশন পরতে ভালোলাগে
2026-06-26 09:19:44
1
MD Hridoy Khan❤️🩹🥀 :
میں بھی، ہمارے لیے ایسی زندگی چاہتا تھا۔ لیکن تم نے کیا کیا؟ آپ نے الگ ہونے کا انتخاب کیا۔ 💔❣️🥀🥹
min bhi, hamare liye esi zandgi chahta tha. lican tam ne kiya kiya? aap ne alg hone ka antakhab kiya. 💔❣️🥀🥹
2026-06-27 15:47:23
1
👑খাদিজা ইসলাম জান্নাতুল 👑 :
আজকে আপনার বাস্তব কথা গোলি পড়ে। মনে হয়লো।। ভালোবাসার মন্ত খুজে পাইলাম।।৷
2026-06-27 13:31:19
1
অদ্ভুত এই পৃথিবী :
অসাধারণ একটা কেপসন
2026-06-26 11:42:40
1
🐯ভন্ডামি🐯 :
কি সুন্দর ব্যাখ্যা 😳😳
2026-06-26 12:03:39
1
To see more videos from user @rhudro2, please go to the Tikwm
homepage.