░⡷⠂কবি _৪২০⠐⢾░ :
তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর আমি কতটা একা হইয়া গেছি। বাইরে থেইকা দেখলে মনে হয় সব ঠিকঠাক, কিন্তু ভিতরটা প্রতিদিন একটু একটু করে ফাঁকা হইতেছে।
সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখি, মানুষজনের মাঝে থাকি, হাসি-ঠাট্টা করি-শুধু এইটার লাইগা, যেন তোমার কথা মনে না পড়ে। কারণ তোমার কথা মনে পড়লেই চোখ দু'টা আর কথা শোনে না, আপনাআপনি ভিজা যায়।
জানি, এখন আমরা একসাথে নাই। কথা হয় না, খোঁজও নেই তেমন; তবুও তোমার স্মৃতিগুলা আমারে ছাড়ে না-ওরা যেন আমার ছায়ার মত, সবসময় পিছে পিছে ঘুরে।
দিনভর অনেক চেষ্টা করি তোমাকে ভুলে থাকার, কিন্তু রাত হইলেই সব চেষ্টাগুলা হেরে যায়। নিস্তব্ধ রাত, একলা বিছানা, আর হাজারটা ভাবনা-পুরা রাত কইরা যায় শুধু তোমাকে মনে করতে করতে।
দূরে আছি, তবুও মনটা দূরে যাইতে চায় না। তুমি হয়তো তোমার জীবন থেইকা আমার নাম মুছা দিছো, কিন্তু আমি আমার ভেতরে এক আলাদা দুনিয়া বানাইছি-ওই দুনিয়ায় শুধু আমি, আর তোমার রেখে যাওয়া স্মৃতিগুলা থাকে।কেউ দেখে না, কেউ বোঝে না-কিন্তু এই নীরবতার ভিতরেই আমি আজও তোমাকে আগের মতই চুপচাপ ভালোবাসি..!
2026-08-23 21:29:16