user4814479225596 :
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে— কিছু মানুষ মারা যাওয়ার পরও গুনাহ করে থাকেন!
সবচেয়ে ভয়ানক গুনাহ
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে— কিছু মানুষ মারা যাওয়ার পরও গুনাহ করে থাকেন!
এ কথা শুনে অবাক লাগতে পারে— মানুষ মারা যাওয়ার পরও কিভাবে গুনাহ করে?
হ্যাঁ, এটা সম্ভব।
সোশাল মিডিয়ায় আপনি যদি কোনো অশ্লীল, বিভ্রান্তিকর, হারাম বা গুনাহের কাজ ছড়িয়ে দিয়ে যান— যেমন: অশ্লীল ভিডিও, গান, ছবি, কু-চিন্তা, বিদআত, গীবত, মিথ্যা, বা ইসলামবিরোধী পোস্ট— তাহলে মৃত্যুর পরও যত মানুষ সেগুলো দেখবে, শুনবে বা অনুসরণ করবে, তার গুনাহের অংশ আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে।
কারণ, এগুলো ইন্টারনেটে বছরের পর বছর প্রচার হতে থাকবে।
✍️ইমাম শাতিবী রহি. বলেন—
“সুসংবাদ সেই ব্যক্তির জন্য, যার মৃত্যুর সঙ্গে তার গুনাহও শেষ হয়ে যায়। আর দীর্ঘ দুর্ভোগ সেই ব্যক্তির জন্য, যে মারা যায় অথচ তার গুনাহ একশো বা দুইশো বছর পর্যন্ত রয়ে যায়। সে কবরে এসব গুনাহের কারণে শাস্তি পেতে থাকবে এবং গুনাহ বন্ধ না হওয়া পর্যন্ত এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে থাকবে।”
[আল মুবিকাত-১/২২৯]
হাবীব আল-ফারিসী রহি. বলেন—
“মানুষের সৌভাগ্যের একটি দিক হলো— তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার গুনাহও শেষ হয়ে যাওয়া।”
[ইবনুল জাওযী, আত তাবসিরাহ ২/৭৮]
ইমাম বাগাভী রহি. বলেন-
“যে ব্যক্তি কোনো খারাপ কাজের প্রচলন করবে, তার ওপর সেই গুনাহও বর্তাবে এবং যারা তা অনুসরণ করবে তাদের গুনাহও বর্তাবে।”
[শরহুসসুন্নাহ-১২০৬]
ইমাম ইবনুল জাওযী রহি. বলেন-
“কত মানুষ কবরে শায়িত আছে, অথচ এখনও তার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে!”
[আত তাবসিরাহ-৪৬৭]
ইমাম যাহাবী রহি. বলেন-
“সুসংবাদ তার জন্য, যার মৃত্যুর সঙ্গে তার গুনাহও বন্ধ হয়ে যায়।”
[সিয়ারু আলামীন আন নুবালা-১৮/২৪৩]
রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
“যে ব্যক্তি ইসলামে কোনো খারাপ রীতি চালু করবে, তার ওপর সেই গুনাহ এবং যারা তা অনুসরণ করবে তাদের গুনাহও বর্তাবে; অথচ তাদের গুনাহ থেকে কিছুই কমানো হবে না।”
[সহীহ মুসলিম: ১০১৭]
তাই আমাদের উচিত—
✔️মৃত্যুর আগে নিজের সোশাল মিডিয়া পরিষ্কার করা
✔️গুনাহের পোস্ট, ছবি, ভিডিও মুছে ফেলা
✔️মানুষকে উপকার করে এমন ইলম ও নসীহাহ ছড়িয়ে দেওয়া
✔️এমন আমল রেখে যাওয়া, যা মৃত্যুর পরও সওয়াব বয়ে আনবে
হয়তো একটি পোস্ট আপনাকে জান্নাতেও নিতে পারে, আবার একটি পোস্ট জাহান্নামের কারণও হতে পারে।
2026-07-17 14:08:29