🦋Md EMON BHAI❤️🩹💥 :
কখনো বলিনি আপনি আমাকে ঠকিয়েছেন, আর কখনো দাবি করিনি ভালোবেসেছেন। কারণ আপনার কাছ থেকে যা চেয়েছি তা পাইনি, চেয়েছিলাম শুধু একটু আন্তরিকতা, একটু পাশে থাকার সত্যতা।
কিন্তু আপনি দিয়েছেন শুধু শূন্যতা- এমন এক শূন্যতা, যেটার ওজন হৃদয়ের ওপর পাহাড়ের মতো বসে থাকে। আজও বুঝি, মানুষকে দূরে সরাতে প্রতারণা লাগে না, লাগে শুধু উপেক্ষা।
আর আপনি সেই উপেক্ষাটুকু দিয়েই আমাকে শিখিয়েছেন- ভালোবাসা না পেলেও কষ্ট পাওয়া যায়, কিন্তু পাওয়া অসম্ভব এক শূন্যতা মানুষকে ভেঙে দেয় নিঃশব্দে।
শূন্যতার মাঝেই আজ আমি দাঁড়িয়ে আছি, যেখানে কোনো শব্দ নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু আমার নিজের ভাবনার এক নীরব সমুদ্র।
এই সমুদ্রের ঢেউগুলো আমাকে কেঁদোয়, আমাকে ছিঁড়ে দেয়, কিন্তু ধীরে ধীরে আমাকে শেখায়- কষ্টেও শক্ত হওয়া যায়। হয়তো একদিন এই শূন্যতাকেও আলিঙ্গন করতে শিখব, আর সেইদিন আমার অন্তর আর ভাঙবে না।
#fypシ #tiktok #trending #Long_captio
2026-06-26 20:09:36