@cricket.life782: এবার জরিমানার মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল বনাম স্কটল্যান্ডের ম্যাচে ম্যাচ পরিচালনাকারী রেফারি। ভিনিসিয়ুসের বাতিল হওয়া গোলটি কী ‘বৈধ’ ছিলো। ম্যাচের ২২ মিনিট সময়ে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের সুপারস্টারের উদযাপন থামিয়ে দেন রেফারি সিজার রামোস। বল কেড়ে নিতে গিয়েই নাকি ফাউল করেছেন ভিনি। স্কটিশদের পক্ষে যায় ভিএআর (VAR) চেকের পর সিদ্ধান্ত। রেফারির যুক্তি ছিলো, বল কেড়ে নেওয়ার মুহূর্তে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। বল স্পর্শ করার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেন। গোল বাতিলের সিদ্ধান্তে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ২২ মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ছিলো বেশ বিতর্কিত। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিলো কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান মনে করেন, রেফারি এখানে ভুল করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ হয়েছিলো ঠিকই, কিন্তু আমার মনে হয় না ভিনি কোনো ফাউল করেছেন। সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার ও সহ-ভাষ্যকার জেমস ম্যাকফ্যাডেন ক্যানের এই মতের কড়া বিরোধিতা করে বলেন, ‘না, আমি একমত নই। আমার মতে এটি ফাউল ছিলো। তবে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভা বলেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই ফাউল ছিলো না। দারুণ প্রেসিং ছিলো, ম্যাচ তখনই ২-০ হতে পারতো। রেফারি বিশেষজ্ঞরা কী বলছেন তা দেখার বিষয়, তবে আমার চোখে এটি ফাউল নয়।’ তবে গোলটি বাতিল হলেও পরে আরেকবার জালে বল জড়িয়েছিলেন ভিনি। তার জোড়া গোলে সহজ জয় আসলেও হতাশ ভিনি, ‘গোলটি বাতিল হওয়ায় আফসোস লাগছে। ওটা হলে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং আমাদের ছন্দ ধরে রাখা।’#fifaworldcup2026🇺🇸🇲🇽🇨🇦 #hmnajmulsourov
Cricket Life🏏🏏
Region: BD
Friday 26 June 2026 16:55:07 GMT
Music
Download
Comments
✨ 🇧🇩Row-ꜱᴜᴍᴏɴ🇧🇷😎 :
ওই গোল হলে আজ হেট্রিক টা হয়ে জেতো💔😅
2026-06-27 05:03:39
539
📨🦢(❥•جَنّة• :
আমাদের সাথেই কেনো এমন হয়..?😅
2026-06-27 07:41:22
58
~нσиєу_вσиєу✨🕊️ :
keo group a add hoba..!💗😭
2026-06-27 09:16:26
1
Thanos 2.0,🚩☠️ :
জরিমানা টাকা কি ভিনিকে দিবে ভাই ভিনি ওই ১ টা গোল করলে সেরা ১০ এর ১ জন বলা সেরা ৫ এর ১ জন থাকতো 😅
2026-06-27 03:05:15
123
Tania Islam :
লাভ কি হেট্রিক টা তো হতে দিলো না
2026-06-27 00:21:33
167
🚫ASHES DaDu🔕 :
জরিমানার দিয়ে কি হবে হেট্রিক তো হলো না
2026-06-27 05:43:22
40
ᴍ𝙸Suᥫ᭡፝֟ :
kaw group a add hoba🥰
2026-06-27 09:00:02
2
বাগান বিলাস 🌼🌺🌸 :
এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি 🥰🥰🥰
2026-06-27 10:13:28
5
Noman Khan :
জরিমানা করে কি হবে৷ গোল্ডেন বুট মেসিকে পাওয়াতে হবে এইটাই আসল ব্যাপার৷ এইজন্য গোল বাতিল করা হলো এবং হ্যাট্রিক থেকে বঞ্চিত করা হলো
2026-06-27 08:49:03
6
ℳ𝒟 𝒯𝒜ℳℐℳ 𝒰𝒟𝒟ℐ𝒩 :
কেনো ভিনির সাথে এমন হলো
2026-06-27 04:26:04
15
karima Akter kushi :
taka nilay ki hobay vini ja ato kostoow koray goal dilo sata toow firay pabay na 🥺🥺
2026-06-27 05:19:51
7
T ❤️🩹🇧🇷 :
আমরা জরিমানা চায় না আমরা গোল চায় 😅🇧🇷
2026-06-27 05:53:42
11
user🇧🇷🇧🇷0012023818🇧🇷🇧7 :
আলহামদুলিল্লাহ
2026-06-27 07:11:03
2
Safayat Ahmed :
sottie nh eta 🙂❤️🩹
2026-06-27 06:57:54
1
ꜱᴇʟꜰɪꜱ𝐇 тαнм𝐢𝐃 🕸️ :
don't trust TikTok news -.
2026-06-27 07:22:34
2
Md Khalad :
ভাই মিথ্যা কথা
2026-06-27 07:52:56
2
নল আকশ44675 :
ফিফা থেকে এই রেফারীকে
বাতিল করা উচিত😳
2026-06-27 06:23:58
4
@md. shaon1122 :
ইনশাআল্লাহ হেট্রিক হবে,🥰
2026-06-27 06:50:19
2
Siam :
এটা মিথ্যা কথা
2026-06-27 06:00:38
2
Md Khalad :
ভাই মিথ্যা কথা জরিমানা করা হয়নি
2026-06-27 07:53:56
3
🇧🇩🇧🇷বরিশাইল্লা কুইন👸 :
আলহামদুলিল্লাহ 🤲
2026-06-26 23:09:25
4
To see more videos from user @cricket.life782, please go to the Tikwm
homepage.