তোমাকে দেখা আমার এমন এক শখ, যেটা কাউকে বোঝাতে পারি না। দিনভর ব্যস্ততার ভেতরেও হঠাৎ তোমার মুখটাই ভেসে ওঠে।
অনেকবার নিজেকে বুঝিয়েছি, দেখা না হলেও কিছু যায় আসে না। কিন্তু সত্যিটা হলো-এক ঝলক দেখলেই বুকটা হালকা হয়।
তুমি হয়তো জানোও না, দূর থেকে কেউ তোমাকে খুঁজে ফেরে। ভিড়ের শহরে তোমার মতো কাউকে দেখলেই হৃদয় ভুল করে ধড়ফড় করে ওঠে।
আমি কিছু চাই না, কোনো প্রতিশ্রুতিও না, শুধু জানতে চাই তুমি ভালো আছো। এই সামান্য ইচ্ছেটুকুই আমার বড় চাওয়া-তোমাকে একবার দেখা, নীরবে, দূর থেকে।