@sagur.mia09: তুমি আমার বেলায় এতো স্বার্থপর কেন হলে..! ‎ ‎কেন আমায় এতো অবহেলা করতে তোমার মায়া লাগলো না, কেন আমার খারাপ লাগবে ভেবে তুমি থামলে না, কেন আমায় অযত্নে রাখতে তোমার দ্বিধাবোধ হলো না। কেন সকল নিয়ম বদলে তুমি আমায় বুঝলে না, এমন যন্ত্রণার অনিয়মে জর্জরিত কেন করলে! কী হতো, তুমি আমাকে চাইলে? আমাকে ভালোবাসলে। ‎ ‎শুধু আমার বেলায় কেন এত অনিহা এলো তোমার! কথা বলার তীব্র তৃষ্ণায় গলা শুকিয়ে গেল, কিন্তু তুমি কথা বললে না। তোমাকে দেখার আকুলতায় নিজেকে অসহায় লাগে সব সময়, কিন্তু তুমি দেখা দিলে না। কতবার তোমাকে ছুঁতে গেলেই হাত সরিয়ে দিলে, বুকের আষ্টেপৃষ্ঠে থাকতে গেলাম আরও দূরে সরিয়ে দিলে, কাছে আসলে না। শুধু আমার বেলায় তোমার এত উদাসীনতা? কত সহজে ছেড়ে দিলে চোখের পলকেই, যেন কেবল নাম মাত্র ছিলাম আমি। ‎ ‎তুমি ক্লান্ত হয়ে গেছিলে তাই না? একবার বলতে পারতে, আমি তোমার বোঝা বইতে বইতে ক্লান্ত, আমি নিজেই চলে আসতাম; তবে তুমি মিথ্যা বলে আমায় রেখে গেলে। মিথ্যা আশ্বাস দিয়ে গেলে কী করবো আমি একবার ও ভাবলে না! এত স্বার্থপর তুমি কেমনে হলে..!💔😅

farhan
farhan
Open In TikTok:
Region: SA
Saturday 27 June 2026 06:28:23 GMT
89333
4663
65
1104

Music

Download

Comments

usero07175382
♥︎╣[মন মাঝি কবি]╠♥︎📓🖋️ :
অপেক্ষা! এক ধরনের মানসিক যন্ত্রণা তারপরেও মানুষ মানুষের জন্য অপেক্ষা করে.! 🫀😅
2026-06-30 07:10:52
1
kamrul.hasan4496
Kamrul Hasan :
খুব বেশি আপন হতে গিয়েই,,আজ আমি খুব বেশি পর হয়ে গেছি..!😭❤️
2026-06-27 14:25:40
3
md.hellal658
Afroja Akter koli :
2026-06-30 07:00:47
0
rjomarfarukdsc
ⓄⓂⒶⓇ࿐ⒻⒶⓇⓊⓀ :
নীরবতারও যে এত শব্দ থাকে..!!💔🥺 তা হয়তো শুধু কষ্টে থাকা মানুষগুলোই বোঝে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন প্রতিদিন একটু একটু করে ভেঙে যাই। হাসিটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা ক্লান্তি কেউ দেখে না। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করি—আমি কি সত্যিই ঠিক আছি? নাকি শুধু সবাইকে ঠিক আছি বোঝানোর অভিনয় করছি..!!💔🥺 কিছু কষ্ট আছে যেগুলো কান্না হয়ে বের হয় না। সেগুলো বুকের ভেতর ভারী পাথরের মতো চেপে বসে থাকে। কথা বলতে গেলেই গলা ধরে আসে, তাই চুপ থাকাই সহজ মনে হয়। মানুষ ভাবে চুপ মানেই শক্ত, অথচ চুপ থাকার ভেতরেও কতটা ভাঙন লুকিয়ে থাকে, তা কেউ বোঝে না। অনেক সময় নিজের কষ্টটাই নিজের কাছে অচেনা লাগে—কেন এমন লাগছে, কী চাই, কোথায় হারিয়ে গেলাম—কিছুই স্পষ্ট হয় না।সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন নিজের মানুষ ভেবে যাদের আপন করেছিলাম, তারাই ধীরে ধীরে দূরে সরে যায়। কোনো ঝগড়া ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। শুধু একটা শূন্যতা রেখে যায়, যেটা পূরণ করার ভাষা খুঁজে পাওয়া যায় না। তখন বুঝি, সব সম্পর্ক সমানভাবে টিকে থাকে না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিয়ে চলে যায়। তবুও মন মানতে চায় না, বারবার ফিরে তাকায়, যদি কেউ আবার আগের মতো ডাকে..!!💔🥺 রাতগুলো আরও কঠিন। চারপাশ ঘুমিয়ে পড়লেও মনের ভেতর চিন্তারা জেগে থাকে। স্মৃতিগুলো হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়—ভালো সময়, দেওয়া কথা, অপূর্ণ আশা। চোখ বন্ধ করলেই মনে হয়, যদি একটু কম বিশ্বাস করতাম, তাহলে হয়তো এতটা কষ্ট পেতাম না। কিন্তু বিশ্বাস না করলে ভালোবাসা কীভাবে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো বারবার একই ভুল করি। তবুও এই ভাঙা মনটা আশ্চর্য রকম নরম। অল্প ভালোবাসাতেই গলে যায়, অল্প যত্নেই আবার স্বপ্ন দেখে। হয়তো এটাই দুর্বলতা, হয়তো এটাই আমার সবচেয়ে বড় শক্তি। কারণ যত কষ্টই আসুক, মন এখনো বিশ্বাস করতে চায়—একদিন কেউ বুঝবে, কথা না বললেও অনুভব করবে, পাশে বসে নীরবতাকেও সম্মান দেবে..!!💔🥺 আমি জানি, সব রাতের পর ভোর আসে। যদিও সেই ভোর এখনো অনেক দূরে মনে হয়, তবুও আশা নামের ছোট্ট আলোটা নিভে যায়নি। আজ হয়তো মন ভীষণ ভারী, চোখে ক্লান্তি, বুকভরা না বলা কথা। কিন্তু এই কষ্টই একদিন আমাকে আরও সংবেদনশীল, আরও সত্যি মানুষ বানাবে—এই বিশ্বাসটা আঁকড়ে ধরে আছি।এই ক্যাপশনটা কোনো অভিযোগ নয়, কোনো নাটকও নয়। এটা শুধু এক টুকরো অনুভূতি—যেটা আমি, তুমি, বা আমাদের মতো অনেকেই চুপচাপ বয়ে বেড়াই। যদি পড়তে পড়তে নিজের ছায়া খুঁজে পাও, তবে জেনে রেখো—তুমি একা নও। কিছু কষ্ট ভাগ না করলেও বোঝা যায়, আর বোঝা যাওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় স্বস্তি..!!💔🥺
2026-06-29 13:50:28
2
md___oyews35
md_oyews35 :
আমিও ঠিক এমন একটা জীবন পার্কছি 🥺🥺🥺
2026-06-28 09:04:42
1
dusthumeye1837147836691
🍁অশান্ত মন🍁 :
2026-06-29 07:05:14
0
sm___shakib10.35
💫𝙏_𝙎𝙈•••>🧃 :
খুব বেশি আপন হতে গিয়েই,,আজ আমি খুব বেশি পর হয়ে গেছি..!😅🙁
2026-06-29 20:38:19
0
md.rakib1273
MD Rakib :
খুব বেশি আপন হতে গিয়েই,,আজ আমি খুব বেশি পর হয়ে গেছি..!❤️‍🩹🥀
2026-06-30 06:09:53
0
shamima1272
(সৌদি প্রবাসীর বউ) :
রাইট
2026-06-30 16:33:00
0
user1693700907664
চাঁদনি :
সুন্দর হয়েছে
2026-06-30 07:59:06
0
nishanva
༒♔༺☠✯𝓝𝓘𝓢𝓗𝓐𝓝☠༻♔༒ :
Hmmm 😓💔
2026-06-28 16:36:04
0
arfinarfin449
Rupon Das :
না
2026-06-28 18:10:49
0
user2027778109478
মিরাল মনি :
হুম রাইট
2026-06-28 07:13:09
0
ak_sd13
محمد تمجيم حسين عارف :
2026-06-27 19:53:00
1
limaakter7663
🫠স্বপ্নের ছোঁয়া 🫠 :
ক্যাপশন টা😅
2026-07-02 04:27:45
0
md.shamimreza76
❤️Shamim❤️Moni🥰SM😍 :
2026-06-28 05:33:51
0
mdjahangirkhanchandpur01
@চাঁদপুরের জাহাঙ্গীর ভাই :
আআডত
2026-06-27 15:56:40
2
sumaiye915
Sumaiye :
206 getting m🥰😳😂😁😏😅
2026-06-28 06:32:21
0
.t.s522
✈️🇸🇦 জীবনের মরেণ সাথী 🇸🇦✈️ :
😭😭😭😭😭😭
2026-06-29 03:26:04
1
To see more videos from user @sagur.mia09, please go to the Tikwm homepage.

Other Videos


About