@softblur000: নারী কেন বদলে যায়? সেই মানুষটার সাথে থাকার জন্য, তার নামে কবুল পড়তে চায় যে নারী—সে কি না বদলে যায়? নিজের শখের মানুষের কাছ থেকে দিনের পর দিন অবহেলা পেয়ে যখন নারী কাঁদে, ঠিক তখন ওই মানুষটা বলে, "ন্যাকা কান্না করে লাভ কী? নাটক করো না তো!" সত্যি বলতে, চেনা মুখের এই অচেনা কথাগুলো মেনে নেওয়া আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তারপর কোনো খারাপ সময়ে যখন মেয়েটা পাশে থাকতে চায়, অনেক কিছু করতে চায়, কিন্তু তার দ্বারা কিছুই করা সম্ভব হয়ে ওঠে না—ঠিক তখনই সে বলে ওঠে, "সবাই আমার সাথে নাটক করে। জাস্ট খারাপ সময় বলে তুমিও করছো।" আর মেয়েটা যখন বলে, "দেখো, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দ্বারা হয়নি," ঠিক তখন সেই পুরুষ বলে ওঠে, "মিথ্যা কথা কম বলো। সবকিছুই জানা আছে আমার। শরম করে না মিথ্যা বলতে?" সে মনে করে মেয়েটা কিছুই করার চেষ্টা করেনি। কিন্তু সত্যি বলতে, মেয়েটা কী কী করেছে, শুধু সেই-ই জানে। 😊🙌 সে কখনো জানতেই চায়নি মেয়েটা কী কী করেছে। উল্টো, সত্যি হলেও সেটাকে মিথ্যা বলে প্রমাণ করেছে। এইসব কিছু দেখে মেয়েটা যখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, তখন সে ভাবে—সে কার জন্য করছিল এত কিছু? কেনই বা করছিল? এইসব পাওয়ার জন্য? 💔 #onlyumme #softblur00 #foryoupage #foryou
umme?🦢
Region: BD
Saturday 27 June 2026 14:33:25 GMT
Music
Download
Comments
⁉️ :
Caption plz 🫠❤️🩹
2026-06-27 14:36:16
2
💫 :
hmm
2026-06-28 16:18:47
1
Anika :
Amio hoye gesi
2026-06-28 12:56:23
1
Jinnat :
🥺❤️🩹
2026-06-28 11:14:25
2
-Secret pain💔😅 :
😔
2026-06-27 18:10:57
1
To see more videos from user @softblur000, please go to the Tikwm
homepage.