Rafsan Ahmmed Uzzul :
জায়নামাজে বসে যখন কেঁদে কেঁদে বললাম- "আল্লাহ, তুমি তাকে কেন আমার করে দাওনি?" তখন মনে হলো আকাশ ভেঙে পড়বে আমার ওপর। বুকের ভেতরটা হাহাকার করে উঠল, দোয়ার মধ্যে শুধু তার নামই উচ্চারিত হচ্ছিল। কিন্তু আল্লাহর উত্তর যেন মনের ভেতর ভেসে এলো- "সে তো তোকে কখনও চায়নি, চাইলে তো মিলিয়ে দিতাম।" এই উত্তর শোনার পর ভেঙে পড়লাম আমি, স্তব্ধ হয়ে গেলাম মুহূর্তেই। কত স্বপ্ন, কত আশা, কত লুকানো দোয়া সব যেন এক নিমিষে মাটিতে মিশে গেল।
জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো, যাকে আপনি সারা প্রাণ দিয়ে চান, যাকে আল্লাহর কাছে রাতের পর রাত কেঁদে চেয়ে নেন, সেই মানুষটি যদি আপনার জন্য কোনো দোয়া না করে, আপনার জন্য কোনো মায়া না রাখে। তখন আল্লাহও মিলিয়ে দেন না, কারণ মিলন তখনই হয়, যখন দুই হৃদয় একসাথে দোয়া করে।
আমার হৃদয় হয়তো হাজার বার তার জন্য প্রার্থনা করেছে, কিন্তু তার হৃদয় কোনো একবারও আমার জন্য প্রার্থনা করেনি। এই সত্যটা যতটা নির্মম, ততটাই অসহ্য। তবুও আল্লাহর প্রতি অভিমান করা যায় না, কারণ আল্লাহ কাউকে জোর করে কারও জীবনে জুড়ে দেন না। তিনি শুধু আমাদের মঙ্গল চান, আমরা বুঝতে না পারলেও।
আজ বুঝেছি- ভালোবাসা একতরফা হলে সেটাকে দোয়া দিয়েও মিলানো যায় না। হয়তো আল্লাহ আমাকে শিখাচ্ছেন, ভালোবাসা কখনও ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, সেটা দুজনার ইচ্ছায় তৈরি হয়। আর যদি সে না চায়, তাহলে যত কাঁদা-ভাঙা প্রার্থনাই করি না কেন, উত্তর হবে না।
হয়তো এটাই আমার নিয়তি- যাকে চাই, সে কখনও আমার হবে না। তবুও আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার এই কান্নাগুলো বিফলে না দেন, এই ভাঙা মনকে একদিন সত্যিকারের ভালোবাসায় ভরিয়ে দেন।
কখনও কখনও আল্লাহর উত্তরটা সবচেয়ে কষ্টদায়ক হয়, কিন্তু সেই উত্তরেই লুকিয়ে থাকে আমাদের আসল শান্তি। 🤲❤️🩹🥀
2026-06-27 16:34:28