@juyel.messi: ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চার বছর পর জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরে রয়েছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সাত ম্যাচের সিরিজ শুরু হবে ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত তিনটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। তবে ২০২২ সালের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই ২-১ ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। এবার সেই হতাশা কাটিয়ে সফল সফরের লক্ষ্য শান্তর দলের। #BANvsZIM #BangladeshCricket #juyel_messi