@manik__________ms: মানুষ সুখ ভুলে যায় প্রেমিক-প্রেমিকাদের বিতর্কিত সঙ্গমের মতো। তারপর মনে মনে মিছিল, আর অভিযোগ সৃষ্টিকর্তার প্রতি। দুঃখিত হওয়া মানুষের জীবনধর্ম নয়-অথচ; মানুষ দুঃখে দুঃখে কাটায় বারোমাস। কিছু কিছু মানুষের অভাব ভালোবাসার, এরপর নষ্ট হয় তাদের স্বভাব। এমন স্বভাবই মানুষদের সর্বনাশ করে দেয় গোপন স্মৃতির মতো, তারপর মানুষদের প্রিয় হয় লোনলিনেস। ভুলে যাওয়ার পৃথিবীতে- তোমাকেও ভুলে যাবো এমন দু'চারটে কারণ দেখাও। আমার হৃদয়ে তুমি আমৃত্যু থাকবে, কেননা মুদ্রাস্ফীতির বাজারে তোমার কাছে আমার দাম এখনো জলের মতো সস্তা। তাছাড়া হাজারটা হৃদয়ঘটিত সমস্যা ছাড়া কিছুই তো দাওনি আমায়। পাখি কিভাবে তোমাকে ভুলে যাই, যেখানে তুমি একটা দুঃখের নাম। #বাংলায় #ক্যাপশন #foryou #foryoupage #tiktok