প্রিয়,,,
আমি বড় সস্তা মানুষ বুঝলে?
তাই হয়তো আমাকে হারানোর ভয় তোমার কখনো ছিলো না।আমি জানি আমি চলে গেলে আমার জন্য তোমার জীবন থেমে থাকবে না, তোমার দিনের হিসাব বদলাবে না।
মানুষ খুব সহজেই নতুন অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, নতুন মানুষে ব্যস্ত হয়ে পড়ে। শুধু কিছু মানুষ নীরবেই নিজের ভিতরে হারিয়ে যায়, আর সেই হারিয়ে যাওয়ার খবর কেউ রাখে না।
তবুও আমি বিশ্বাস করি একজন মানুষের মূল্য অন্যের অবহেলায় নির্ধারিত হয় না। তুমি আমাকে বুঝতে পারো নি বলে এই না আমার অনুভূতির দাম কমে গেছে, হয়তো আমি ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজেছি।
তাই আজ আর অভিযোগ করিনা, শুধু এটুকুই বুঝেছি যারা সত্যিই আপন, তারা কাউকে হারিয়ে এত সহজে ভুলে যায় না। আর যারা ভুলে যায়, তারা হয়তো কোনদিন সত্তিকারের আপন ছিলো না।