@snehaaa310: *যাদের নিজের চরিত্রেই দাগ, তারাই সবচেয়ে বেশি অন্যের চরিত্র নিয়ে বিচার করে। নিজের দোষ, দুর্বলতা আর নোংরামি আড়াল করার জন্য তারা সবচেয়ে সহজ উপায় মনে করে অন্যের চরিত্রে কাদা ছোড়া। কিন্তু অন্যকে কলঙ্কিত করার চেষ্টায় নিজের কলঙ্ক কখনো মুছে যায় না। চরিত্র প্রমাণ হয় আচরণে, অপবাদে নয়। *দুনিয়ার বাস্তবতা হলো, যে মানুষ যে অন্যায়টাই করে, সে সাধারণত সেটাই সবচেয়ে বেশি অস্বীকার করে। মিথ্যাবাদী বলে, “আমি কখনো মিথ্যা বলি না।” গীবতকারী বলে, “আমি কারও সমালোচনা করি না।” প্রতারক বলে, “আমি প্রতারণা জানি না।” চোর বলে, “আমি চোর নই।” কারণ মানুষ নিজের দোষ কখনোই স্বীকার করে না। যে মানুষ অন্যের সম্পর্ক ভাঙার জন্য সবসময় ষড়যন্ত্র করে, সে-ই আবার সামনে এসে হাসিমুখে বলে, “মানুষ এসব কীভাবে পারে? আমি তো এমন নই।” যে অন্যের ক্ষতি করে, মানুষের সম্মান নষ্ট করে , সেই-ই আবার বলে, “মানুষ কীভাবে এত নিষ্ঠুর হয়?” *কথায় আছে, “চোরের মার বড় গলা।” অন্যায় করবে, কিন্তু দোষ কখনো নিজের কাঁধে নেবে না। বরং নিজেকে নির্দোষ প্রমাণ করতে লেগেই থাকবে। মানুষের ভুলের শেষ নেই, দোষের শেষ নেই, পাপেরও শেষ নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা নিজের দোষ না দেখে সারাক্ষণ সামনের জনের দোষ খুঁজে বেড়ায়। ওর এই দোষ, ওর সেই দোষ, ও খারাপ, ও এমন। যেন অন্যের পাপের ওজন মাপাই তাদের প্রধান কাজ। যে মানুষ আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে দুর্নাম রটায়, তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বোঝার আছে । এমন কাজ যারা করেন তাদের আচরণই প্রকাশ করে, তারা কতটা দুর্বল চরিত্রের হতে পারে। আর তারা ভাবে যে নিজে যেমন অন্যকে নিয়ে পড়ে থাকে, তাকে নিয়েও হয়তো অন্য কেউ একই কাজ করছে কারণ যে যেমন তার চিন্তা ভাবনা তো সেই রকমই হবে। কেউ আপনার অনুপস্থিতিতে আপনাকে ছোট করে, অপমান করে, মিথ্য অপবাদ দিয়ে বা সমালোচনা করলে, সেটি আপনার নয়, তার চরিত্রেরই পরিচয় দেয়। কারণ মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় সে অন্যের অনুপস্থিতিতে কীভাবে কথা বলে। *এই মানুষগুলো এমন মানসিকতা নিয়ে চলে যে, তাদের কাছে তারাই ১০০% সঠিক। পৃথিবী উল্টে গেলেও তারা কখনো স্বীকার করবে না যে তাদেরও ভুল থাকতে পারে। নিজের ভুল realise করা তো দূরের কথা, তারা কখনো কল্পনাও করে না যে তাদের ও ভুল থাকতে পারে। নিজেদের তারা একেবারে নির্ভুল, এমনকি ফেরেশতার মতো নিষ্পাপ মনে করে। এমন মানুষদের আচরণই প্রমাণ করে যে, তাদের কাছে নিজের বাইরে অন্য কারও কোনো অস্তিত্ব নেই । আর যারা মানুষকে মূল্য দিতে জানে না, তারাই অন্যকে ছোট করা, দোষারোপ করা এবং খারাপ প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে থাকে। কি রাগ করলা? ……🤭💋🤣 #unfrezzmyaccount🙏 #vairal_video #foruyou #trendingvideo #fypシ゚
Chad🌙🎀
Region: BD
Sunday 28 June 2026 06:09:47 GMT
Music
Download
Comments
🥀SHAHADAT😘NISHU PAKHI🥀 :
joss
2026-06-28 08:40:01
0
MD YEASIN :
😂😂😂
2026-06-28 07:38:36
0
Hridoy Ahmed :
🥰🥰🥰
2026-06-28 07:07:08
0
কিং মিলন :
🥰🥰🥰🥰🥰🥰
2026-06-28 06:31:49
0
🌷 :
💕💔😍🥰😚☺️
2026-06-28 07:41:18
0
To see more videos from user @snehaaa310, please go to the Tikwm
homepage.