@12sohel59: তা-লা-ক হয়ে যাওয়ার পর স্বামী কোর্ট থেকে বেরিয়ে অটোতে বসলো, আর তালাকপ্রাপ্ত স্ত্রী সেই একই অটোতে এসে বসে পড়ল। উদাস স্বামী দশ বছর একসঙ্গে থাকা স্ত্রী রৌনকের দিকে এক কাতর দৃষ্টিতে তাকাল। রৌনক নিভে আসা হাসি দিয়ে বলল — "বাস স্ট্যান্ড পর্যন্ত শেষ পথটা তোমার সাথেই যেতে চাই।" স্বামী বলল — "ঠিক আছে!" রাস্তায় যেতে যেতে স্বামী বলল — "অ্যালিমনি (ভরণপোষণ) এর টাকা দুই থেকে তিন মাসের মধ্যে দিয়ে দেবো। বাড়িটাও বেচে দেবো। তোমার জন্যই তো বানিয়েছিলাম। তুমি যদি জীবনেই না থাকো, তবে সেই বাড়ি দিয়ে কি করব আমি?" রৌনক তাড়াহুড়ো করে বলল — "বাড়ি কখনোই বেচো না। আমাকে টাকা দেয়া লাগবে না। প্রাইভেট চাকরি করছি, আমার আর মুন্নের খরচ হয়ে যায়।" হঠাৎ অটোওয়ালা ব্রেক কষলো, রৌনকের মুখ সামনে থাকা রেলিংয়ে ধা/ক্কা লাগার উপক্রম, তখনই স্বামী হঠাৎ তার হাত ধরে তাকে বাঁচিয়ে দিল। স্বামীর চোখের দিকে তাকিয়ে রৌনক অশ্রুভরা কণ্ঠে বলল — "আমরা আলাদা হয়ে গেছি, তবে তোমার যত্ন নেওয়ার অভ্যাসটা তো যায়নি!" সে কিছু বলল না। কিন্তু রৌনক কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল — "একটা কথা জিজ্ঞেস করি?" স্বামী চোখ তুলে বলল — "কি?" রৌনক ধীরে ধীরে বলল — "দুই বছর হয়ে গেল আমরা আলাদা থাকছি... আমার কথা তোমার কখনো মনে পড়ত?" স্বামী বলল — "এখন বলেই বা কি লাভ? এখন তো সব শেষ হয়ে গেছে না? তালাক হয়ে গেছে।" রৌনক বলল — "এই দুই বছরে একবারও সেই ঘুমটা আর পাইনি... যে ঘুম তোমার হাতকে বালিশ বানিয়ে হতো..." কথা শেষ করে সে ফুপিয়ে কেঁদে উঠল। এসময় বাসস্ট্যান্ড চলে এসেছে। দু’জন অটো থেকে নেমে দাঁড়াতেই স্বামী তার হাত ধরে ফেলল। অনেকদিন পর স্বামীর স্প/র্শ কব্জিতে অনুভব করে রৌনক আবেগে ভেসে গেল। স্বামী বলল — "চলো, নিজের বাড়িতে চলে যাই।" এটা শুনেই রৌনক বলল — "তালাকের কাগজগুলো তাহলে?" স্বামী শান্ত গলায় বলল — "ছিঁড়ে ফেলব।" এটা শুনেই রৌনক হাউমাউ করে কেঁদে স্বামীর গলায় মাথা রাখল... পেছনে আরেকটা অটোতে আসা স্বামী-স্ত্রীর আত্মীয়রা সবকিছু দেখে চুপচাপ কোনো কথা না বলে বাসে উঠে চলে গেল... ~নিজের সম্পর্ককে কখনোই আত্নীয়দেয় হাতে ছেড়ে দিও না, নিজে সিদ্ধান্ত নিজেই নাও, নিজেদের মধ্যে কথা বলো, ভুল হলে তা স্বীকার করো। তাহলে সম্পর্ক গুলো আজীবন বেচে থাকবে?

The City of Stories
The City of Stories
Open In TikTok:
Region: BD
Sunday 28 June 2026 06:41:27 GMT
144709
3833
202
346

Music

Download

Comments

md.nayem.islam5153
MD Nayem Islam :
আর এইদিকে সে তাঁর মায়ের কথায় আমাকে ভিষণ ভাবে ঠকাইছে,, এমন কি শেষ পযন্ত ডিভোর্স টা ও দিলো 😭😭দুই তিনটা মাস পাগল ছিলাম,, তার পরে আবার বিয়ে করি,, কিন্তু সেই আগের মানুষ টার জন্য এখনো মাঝে মধ্যে কান্না করি 😓😭🤧
2026-08-10 08:20:19
21
comming.soon65
comming soon :
সবার কমেন্ট একটাই চোখে পানি চলে আসছে 😭😭
2026-08-17 01:01:11
4
julhashahmed2000
Julhash Ahmed :
তাকে তার লঞ্চঘটে এগিয়ে দিয়ে আসি।জজকোর্ট থেকে তালাক হওয়ার পর দুজন এক সাথে বের হই।এবং তার সাথে একই রিকশায় করে সদরঘাট লঞ্চে কাউন্টারে দিয়ে আসি।দুজনার ই ফেরার ইচ্ছে ছিলো কিন্তু বোঝাতে পারিনি কেউ কাউকে।
2026-08-11 12:22:17
5
shakilkoli2
❤️‍🩹 SR ❤️‍🩹Shakil Khan :
কেঁদে ফেলেছি ক্যাপশন পরে
2026-08-06 15:47:33
13
q.m.rakibul
Q.M.Rakibul(Official) :
যদিও এটা গল্প,, কিন্তু এরকম ঘটনা অনেক ঘটে থাকে। আমরা সময় থাকতে সময়ের মূল্য বুঝি না.... তবে একবার যদি তালাক হয়ে যায়, তাহলে তাঁরা একে অপরে সারা জীবনের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সহীহ বুঝ দান করুক আমীন......🤲🤲
2026-08-14 10:35:04
4
user4552269344044
md Mijanur :
এই ভিডিওটা দেখে বুঝা যায় নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো নিজেদের ভুল নিজেদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া ভালো
2026-08-11 16:17:48
5
akariyanahmed503
Ak-Ariyan ahmed 🥰Å★Š🥰 :
আচ্ছা আমার চোখে পানি আসলো কেনো
2026-08-11 11:59:37
12
mohibulislam7598
Mohibul islam❤️ :
বর্তমান সময় মানুষকে সঠিক পরামর্শ দিলে ভাইরে নিজেকে চোর সাজা লাগে 😭 এত সুন্দর আপনি যে ক্যাপশনটা রেখেছেন হয়তোবা আপনার এই ক্যাপশনটা পড়েও উনাকে জীবনে ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তে আসতে পারে যদি তার ক্যাপশনটা সামনে যায়,,, 🖤🖤❤️🖤💔💔💔😭😭😭
2026-08-07 11:49:38
7
adnan.afif00
A💘J :
কখন যে চোখ ভিজে গেল নিজেও টের পাইনি
2026-08-16 06:38:49
2
mahedimridul585
mahedimridul585 :
নিজের সম্পর্ককে কখনো আত্মীয়দের হাতে ছাড়া উচিত হবে না,,, এমন ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষের হোক আল্লাহর কাছে এই চাওয়া আমার 🥲
2026-08-15 16:40:54
2
syltan_24
ডেঞ্জার সু ল তা ন 🥷🔪 :
আমি একজন অবিবাহিত ছেলে ক্যাপশনটা পড়ে অনেক কিছু শিখতে পারলাম কেন জানি দুঃখের ক্যাপশন করতে আমার অনেক ভালই লাগে? সত্যি কথা বলতে দুঃখে আমার জীবন ধরা দুঃখ আমার আপন..!
2026-08-04 11:42:11
7
user2326927534
Md Rayhan :
ভাই এরকম কোনো গল্প লিখবেন না কলিজা ফেটে জায়
2026-08-06 11:37:12
2
jlm..2
❤️lima❤️ :
লেখাটা পরে চখের পানি ধরে রাখতে পারি নাই
2026-06-30 14:21:46
8
pk123348
তুমি ইচ্ছে করেই আমার হলেনা 💘 :
হ্যাঁ নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা উচিৎ
2026-06-28 14:21:55
13
rasel.ahmed84459
Rasel Ahmed :
চমৎকার ছিলো কথাগুলো 👌👌👌
2026-08-16 06:16:45
2
hnhashem81
💓💓🇧🇩HnHashem🇧🇩💓💓 :
কথা কিন্তু সত্য স্বামী স্ত্রীর চাইলে সব সম্ভব
2026-08-05 18:42:16
2
asad.islam421
Asad Islam :
বাস্তবতা এমন কেন হয়
2026-07-21 20:04:19
2
md.khairul.islam374
꧁🅼🅳.🅺🅷🅰🅸🆁🆄🅻꧂ :
seii jibon tai Ami paisi vai😂😂😂
2026-07-10 18:34:54
2
abidhassan2098
আবির হাসান হৃদয় :
ভাই এইটা পড়ার পরে চোখে পানি ধরে রাখতে পারি নাই
2026-07-22 15:49:43
8
md.eayhiya.khan
বাবা মার একমাত্র রাজকুমার :
কান্না চলে এসে সে ক্যাপশন পরে
2026-08-14 14:06:13
2
rafiqriham80
রুহির আব্বু🌹 :
প্রিয় মানুষটাকে সামনে নিয়ে ঝাল মুড়ি খেতে খেতে লিখাটা পড়লাম।
2026-08-10 10:55:23
3
shouravballav783
shouravballav@783 :
ভাইরে এটা কি পড়লাম,,, অজান্তেই চোখের এক কোনো জল এসে পড়লো....!!!
2026-08-13 05:32:02
3
smrr83
জনম দুঃখী :
🥲🥲😢আমরা যদি দুজন আবার এভাবে এক হতে পারতাম আফসোস আমাদের তো এখনও ডিভোর্স হয়নি চেষ্টা করলেই পারতে 😢😢
2026-08-07 07:35:56
4
jobayerbappy2
bappy :
আল্লাহ তুমি আমাদের সমপর্ক হেফাজত করো
2026-08-15 06:44:05
2
md.shamim.reza452
MD Shamim Reza :
ভাই কলিজা ফেটে যাচ্ছে
2026-08-02 03:55:09
1
To see more videos from user @12sohel59, please go to the Tikwm homepage.

Other Videos


About