@shamimahmed...75: বিবিসির বিশ্লেষণ: ইরানই কি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা দল? বিশ্বকাপ মানেই আনন্দ-উল্লাসের পাশাপাশি হৃদয়ভাঙার গল্পও। এক দলের গৌরবের বিপরীতে অন্য একটি দলকে বিদায় নিতে হয় হতাশা আর আক্ষেপ নিয়ে। তবে ২০২৬ বিশ্বকাপে ইরানের বিদায় ছিল সবচেয়ে নাটকীয় ও বেদনাদায়ক ঘটনাগুলোর একটি। টুর্নামেন্ট শুরুর আগেই নানা প্রতিকূলতার মুখে পড়েছিল আমির গালেনোয়ির দল। সেই বাধা পেরিয়ে তারা এমন এক অবস্থানে পৌঁছেছিল, যেখানে শেষ ৩২ নিশ্চিত করার স্বপ্ন ছিল হাতের মুঠোয়। কিন্তু শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে যায়; একবার নয়, দু'বার। গ্রুপ পর্বে তিন ম্যাচে অপরাজিত থেকেও গোল ব্যবধানের কারণে নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি ইরান। শেষ মুহূর্তের জয়, তারপর অফসাইডের নির্মম সিদ্ধান্ত নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ড্র করার পর মিশরের বিপক্ষে জয় পেলেই শেষ ৩২ নিশ্চিত হতো ইরানের। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। মেহদি তারেমির পেনাল্টি রুখে দেন মিশরের গোলরক্ষক। তবে রামিন রেজাইয়ানের দারুণ এক গোলে সমতায় ফেরে ইরান। অতিরিক্ত সময়ের শেষদিকে গোলমুখে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান শোজা খলিলজাদেহ। উল্লাসে মেতে ওঠেন সতীর্থরা। গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলেন খলিলজাদেহ, এমনকি সানগ্লাস পরে ছবিও তোলেন। পরে এ কারণে তিনি হলুদ কার্ডও দেখেন। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, খলিলজাদেহর পায়ের আঙুল সামান্য এগিয়ে ছিল শেষ ডিফেন্ডারের তুলনায়। ফলে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। নকআউটে ওঠার জন্য এরপর অন্য ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হয় ইরান অপরাজিত থেকেও ছিটকে গেল ইরান, সেরা তৃতীয় হয়ে নকআউটে গেল যারা ৯৬ মিনিটে আবারও স্বপ্নভঙ্গ গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার লড়াইয়ের দিকে তাকিয়ে ছিল ইরান। ওই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই শেষ ৩২ নিশ্চিত হতো তাদের। ৯০ মিনিট শেষে ম্যাচটি ২-২ সমতায় ছিল, যাতে ইরানের বিদায় নিশ্চিত হতো। তবে ৯৩তম মিনিটে রিয়াদ মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন ইরানের সমর্থকদের মধ্যে আবারও আশার আলো জ্বলে ওঠে। কিন্তু নাটকের তখনও বাকি ছিল শেষ দৃশ্য। ৯৬তম মিনিটে সাসা কালাইজডজিচের হেডে সমতা ফেরায় অস্ট্রিয়া। ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। ফলে আলজেরিয়া ও অস্ট্রিয়া; দুই দলই নকআউটে জায়গা করে নেয়। আর গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ইরান ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেনেগাল শেষ টিকিটটি নিশ্চিত করে। অন্যদিকে গ্রুপ এইচে তিন ম্যাচেই ড্র করেও দ্বিতীয় হয়ে পরের পর্বে ওঠে কেপ ভার্দে। ইরানকে বাদ দিতে ম্যাচ পাতানোর অভিযোগ, যা বললেন অস্ট্রিয়া ও আলজেরিয়ার কোচ মাঠের বাইরেও ছিল অসংখ্য বাধা ইরানের এতদূর আসাটাই ছিল অনেকের কাছে বিস্ময়কর। কারণ বিশ্বকাপ চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব পড়েছিল তাদের প্রস্তুতিতে। বিশ্বকাপের আগে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে নেয়া হয় মেক্সিকোর তিহুয়ানায়। ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে প্রথম দুই ম্যাচের আগে তারা ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিল এবং ম্যাচ শেষ হওয়ার দিনই আবার মেক্সিকোতে ফিরে যেতে বাধ্য হয়েছিল। শুধু সিয়াটলে অনুষ্ঠিত মিশরের বিপক্ষে ম্যাচের আগে তাদের দুই দিন আগে পৌঁছানোর অনুমতি দেয়া হয়। তবে ম্যাচ শেষে আবারও তিহুয়ানায় ফিরতে হয় পুরো দলকে। এ পরিস্থিতিতে প্রধান কোচ আমির গালেনোয়ি তার দলকে বিশ্বকাপের ‘সবচেয়ে নিপীড়িত দল’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। তারা যা করেছে, তা ইতিহাসে লেখা থাকবে। স্বাগতিক দেশ আমাদের সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করেছে।’ তার অভিযোগ, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেয়া হয়নি ইরানকে। অন্য দলগুলো স্বাভাবিকভাবে অনুশীলনের সুযোগ পেলেও তাদের প্রয়োজনীয় সময়ের অর্ধেকেরও কম সময় দেওয়া হয়েছিল। গালেনোয়ি আরও বলেন, ‘এত প্রতিকূলতার মধ্যেও আমরা ভালো খেলেছি। পুরো বিশ্ব আজ ইরান ও আমাদের দলকে নিয়ে গর্ব করতে পারে। আমি ফিফার প্রতি আহ্বান জানাই, ভবিষ্যতের বিশ্বকাপে যেন কোনো স্বাগতিক দেশ কোনো দলের সঙ্গে এমন আচরণ করতে না পারে।’ #tiktok#fppppppppppppppppppp#tiktokviral#unfrezzmyaccount#fifaworldcup@TikTok Bangladesh
𝐒𝐡𝐚𝐦𝐢𝐦 𝐀𝐡𝐦𝐞𝐝
Region: BD
Sunday 28 June 2026 14:20:00 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @shamimahmed...75, please go to the Tikwm
homepage.