rehan_ahmed37 :
অগোছালো থাকাটাই ছিল এক ধরনের মু'ক্তি,গোছাতে গিয়েই শুরু হলো জীবনের সাথে আসল যু'দ্ধ,কারণ অগোছালো জীবনে প্রত্যাশা কম থাকে,হারানোর ভয়ও কম থাকে,কিন্তু যখন স্বপ্নগুলো গুছিয়ে নিতে চাইলাম,মানুষ গুলোকে আগলে রাখতে চাইলাম,ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাতে চাইলাম,তখনই বুঝলাম জীবন এতটা সহজ নয়,প্রতিটি স্বপ্নের মূল্য দিতে হয়,প্রতিটি সম্পর্কের পরীক্ষা দিতে হয়,প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে কিছু না বলা ক্লান্তি,একসময় মনে হতো,এলোমেলো জীবনটাই বুঝি সবচেয়ে সহজ ছিল,এখন বুঝি,মানুষ যত নিজের জীবনকে গুছিয়ে নিতে চায়,ততই বাস্তবতার কঠিন মুখোমুখি হতে হয়,তবুও থেমে থাকার সুযোগ নেই,কারণ জীবন কখনো শুধু সহজ পথের নাম নয়,জীবন মানে বারবার ভেঙে পড়েও আবার নিজেকে গুছিয়ে নেওয়া,আবার নতুন করে পথ চলা,তাই আজও বিশ্বাস করি,এই কঠিন সময় একদিন কেটে যাবে,আর যে মানুষ প্রতিকূলতার মাঝেও নিজের জীবন গুছিয়ে নিতে পারে,শেষ পর্যন্ত সেই মানুষই সবচেয়ে শক্ত হয়ে ওঠে💔
2026-07-13 15:21:11