—𝐂𝐮֟፝𝐭𝐞 ᥫ᭡ 𝐁֟፝𝐨𝐲:))🧃👼 :
ধরতে না পারা আর ছাড়তে না পারার মাঝখানে থেকে গেলে,
মানুষ একটা সময় নিজেকেই প্রশ্ন করতে শেখে-থাকাটা কি প্রয়োজনীয়, নাকি চলে যাওয়াই শান্তি? হৃদয় তখন টানাপোড়েনে জর্জরিত, সে চায় বাঁচতে, কিন্তু বুঝে ওঠে না কিভাবে।
এই মধ্যবর্তী অবস্থানটা বড় যন্ত্রণার। একদিকে ভালোবাসা, অন্যদিকে অপূর্ণতা। একদিকে স্মৃতি, আরেকদিকে অভিমান। তখন মানুষ কারো হাত ধরতে চায় না, আবার ছেড়েও দিতে পারে না-শুধু বোঝে, এভাবে চলা যায় না, তবু হেঁটে যায় নিরুপায় হয়ে।
এই মাঝখান-যেখানে কেউ নিজের মতো না হতে পারে, না পারে নিজের মতো বাঁচতে। সেখানে আবেগগুলো ক্লান্ত হয়ে পড়ে, ভালোবাসা হয়ে পড়ে বোঝা, আর মানুষ হারিয়ে যায় নিজের ভিতরে, নিঃশব্দে।
এই পৃথিবীতে সবচেয়ে কষ্টকর জায়গা এই মাঝখানটা, আর ঠিক এই মাঝখানেই জন্ম নেয় একান্ত এক নিঃসঙ্গতা, নিঃশব্দ মৃত্যু। এভাবেই ধরা-ছাড়ার মাঝখানে হারিয়ে যায় হাজারটা হৃদয়।
2026-06-28 19:44:01