^MD: Abu_Hurayra^ :
নিজের চরিত্রের জীবনসঙ্গী পেয়ে গেলে, মারাত্মকভাবে জিতে যাবো...!
কারণ আমি সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্রকে বেশি ভালোবাসি...
অর্থের চেয়ে বিশ্বাস, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে সুন্দর মনকে বেশি মূল্য দিই...
আমি এমন একজন মানুষ চাই, যে রাগের সময়ও সম্মান করতে জানবে...
অভিমানের সময়ও হাতটা ছেড়ে যাবে না...
খারাপ সময়ে পাশে দাঁড়াবে, ভালো সময়ে কখনো অহংকার করবে না...
যে আমার ভুলগুলো শুধরে দেবে, কিন্তু মানুষটার হাত ছেড়ে চলে যাবে না...
কারণ জীবন তো শুধু প্রেমের কথা বলার নাম নয়...
জীবন মানে— দু'জন মানুষ হাজার ঝড়ের মাঝেও একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে থাকা...
নিজের চরিত্রের জীবনসঙ্গী পেয়ে গেলে, মারাত্মকভাবে জিতে যাবো...
কারণ সুন্দর মুখ একদিন বদলে যাবে...
যৌবনও একদিন ফুরিয়ে যাবে...
কিন্তু সুন্দর চরিত্র, বিশ্বাস, সম্মান আর একে অপরের প্রতি দায়িত্ববোধ—
এগুলো থাকলে একটা সম্পর্ক শেষ বয়স পর্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকে...
তাই আমার চাওয়া খুব বেশি নয়...
শুধু এমন একজন মানুষ, যে আমার সাফল্যের জন্য দোয়া করবে, ব্যর্থতার সময় হাত ধরে বলবে—
"আমি আছি..."
বিশ্বাস করো,
এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গেলে, আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ না হলেও, সবচেয়ে ভাগ্যবান মানুষদের একজন হয়ে যাবো...!
2026-07-01 02:32:25