⚠️ J iH AD_🎭☝🏿_: :
শূন্য বিছানা, পূর্ণ অনুতাপ...
..শব্দের: জিহাদ✍
আজ থেকে ঠিক আট বছর আগের কথা।
আমার বয়স তখন বারো। কৈশোরের গন্ধও গায়ে লাগেনি।
আর ওর বয়স আট। একদম পুতুলের মতো একটা মেয়ে। তুলতুলে গাল, বড় বড় চোখে রাজ্যের বিস্ময়।
নাম সুমাইয়া। আমি ডাকতাম 'সুমু'। সম্পর্কের খাতায় ও আমার খালাতো বোন।
খালার বাড়ির একটা অনুষ্ঠানে তিন দিনের জন্য আমাদের দেখা।
ওই তিন দিনেই ও আমার ছায়া হয়ে গিয়েছিল। আমি যেদিকে যাই, পেছন থেকে ডাক— "জিহাদ ভাইয়া"।
আমি হাসতাম। মাথায় হাত বুলিয়ে দিতাম। ভাবতাম, বাচ্চা মানুষ।
কে জানতো, ওর ওই তিন দিনের "ভাইয়া ডাক" আমার সারাজীবনের অভিশাপ হয়ে যাবে?
তারপর আমি ফিরে এলাম নিজের জীবনে। স্কুল, বন্ধু, আড্ডা।
সুমুকে ভুলে গেলাম। একদমই ভুলে গেলাম।
মা মাঝে মাঝে বলতো, "সুমু মেয়েটা লক্ষ্মী রে।"
আমি বলতাম, "হুম"। এর বেশি কিছু না।
এভাবে উদাসীনতায় কেটে গেল আটটা বছর।
বিয়ের দিন*
খবরটা যখন এলো, বুকের ভেতর ধাক্কা লেগেছিল।
"সুমুর বিয়ে।"
মায়ের জোরে গেলাম খালার বাড়ি।
বিয়ের বাড়ি আলোয় ঝলমল করছিল। সানাই বাজছিল। সবাই হাসছিল।
শুধু আমি এক কোণে দাঁড়িয়ে ছিলাম। ভেতরটা ফাঁকা।
সুমুকে দেখলাম। আগের মতোই। শুধু একটু বড় হয়ে গেছে।
দুপুরে নিজে হাতে আমার জন্য বিরিয়ানি এনে দিল। আমি অর্ধেক খেয়ে উঠে গেলাম।
আধ ঘণ্টা পর আড়াল থেকে দেখি— ও আমার এঁটো প্লেটের শেষ দানাটুকু পর্যন্ত খেয়ে নিচ্ছে।
ওর চোখে কোনো লজ্জা ছিল না। ছিলো না কোনো ঘৃণা, ছিলো শুধু অধিক তৃপ্তি আর মায়া।
সেদিন আমার গলা শুকিয়ে গিয়েছিল।
রাতে ও নিজে আমার বিছানা পেতে দিল।
"ঘুমান ভাইয়া" বলে মাথা নিচু করে চলে গেল।
আমি ভাবলাম, এটা আত্মীয়তার মায়া।
আমি বুঝিনি, ওটা ভালোবাসা ছিল।
বিদায়ের আগের রাত। ওর ছোট বোন কাঁপা হাতে আমার হাতে একটা পুরনো ডায়েরি ধরিয়ে দিল।
"ভাইয়া, পুড়িয়ে ফেলবেন না। আটটা বছর ও এই কাগজের সাথেই কথা বলেছে।"
ডায়েরি খুললাম।
প্রথম পাতা: _"আজ জিহাদ ভাইয়া আমাকে সুমু ডাকলো।"_
শেষ পাতা: _"আজও ডাকলো না। তবু আমি অপেক্ষা করবো।"_
প্রতিটা পাতা ভেজা। কালিতে না, চোখের জলে।
গাড়িতে ওঠার সময় ও শেষবার জানালা দিয়ে তাকিয়েছিল।
না কান্না, না অভিমান। শুধু একটা ক্লান্ত হাসি।
যেন বলছিল, "ভালো থেকো ভাইয়া। আমি হেরে গেলাম।"
সেদিন আমি জিতেছিলাম। আর সারাজীবনের জন্য হেরে গিয়েছিলাম।.
পার্ট - ২: দুই বছর পর*
দুই বছর। ৭৩০টা রাত।
প্রতিটা রাত আমি নিজেকে শেষ করেছি।
উৎসবে যাই, হাসি না। কারণ আমার হাসিটা ওর কাছেই রেখে এসেছি।
2026-07-21 12:33:35