@arif424332: যোগাযোগ আর হবে না, তবুও মনে থাকবে, আমাদের মাঝেও একদিন ভীষণ মায়ার একটা সম্পর্ক ছিল..!!😅❤️‍🩹 একসময় তুমি ছিলে আমার প্রতিটা দিনের অভ্যাস, আর আজ তুমি শুধু স্মৃতির ভেতর আটকে থাকা একটা নাম। আগের মতো আর “কেমন আছো?” বলা হয় না, অভিমান করে অপেক্ষা করাও না। তবুও মাঝরাতে হঠাৎ তোমার কথা মনে পড়লে মনটা আজও চুপ হয়ে যায়। অদ্ভুতভাবে কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তাদের মায়া শেষ হয় না কখনো। দূরত্ব বাড়ে, কথা বন্ধ হয়, তবুও অনুভূতিগুলো নিঃশব্দে বেঁচে থাকে। হয়তো আমরা আর কখনোই এক হবো না, তবুও জীবনভর মনে থাকবে— কেউ একজন ছিল, যার সাথে অদ্ভুত সুন্দর একটা মায়া জড়িয়ে ছিল…!😅💔

[💙  ছোট্ট  প্রেমিক ❤️‍🩹]
[💙 ছোট্ট প্রেমিক ❤️‍🩹]
Open In TikTok:
Region: BD
Monday 29 June 2026 13:32:59 GMT
331901
16929
516
1603

Music

Download

Comments

mmija07
𝄞⋆⃝🕊Halima/حليمة⋆⃝🕊 :
আজ কই তুমি? কই তোমার সেই ভালোবাসা?.. তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার!.. অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি। ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন...!❤️‍🩹😅🌿
2026-07-05 04:22:05
49
mst.pakhi.aktar3
𝕄𝕤𝕥 ℙ𝕒𝕜𝕙𝕚 𝔸𝕜𝕥𝕒𝕣🕊️ :
তারপর একদিন হঠাৎ জানতে পারলাম— ফুলটা চুরি হয়নি, কেউ জোর করে ছিনিয়েও নেয়নি…! বরং খুব যত্ন করে, খুব সুন্দর কিছু প্রতিশ্রুতির বিনিময়ে, অধিক দামে বিক্রি হয়ে গেছে অন্য কারো কাছে…!! ❤️‍🩹🌸 সেদিন বুঝেছিলাম, হারিয়ে যাওয়ার চেয়েও ভয়ংকর হলো— নিজেকে কারো কাছে অমূল্য ভাবতে ভাবতে, হঠাৎ বুঝতে পারা, তুমি আসলে কারো দরদামের তালিকায় ছিলে…! আমি তো ভেবেছিলাম, ভালোবাসা মানে আগলে রাখা, অভিমান মানে ফিরে আসা, আর অপেক্ষা মানে একদিন দরজায় কড়া নাড়া। কিন্তু তুমি শিখিয়ে দিলে— সব অপেক্ষার শেষ ফিরে আসা হয় না, কিছু অপেক্ষা শুধু মানুষকে নিঃশব্দে বদলে দেয়…!🖤 তুমি যখন অন্য কারো আকাশে নতুন রঙ খুঁজছিলে, আমি তখন পুরোনো কথাগুলো আঁকড়ে ধরে বসে ছিলাম। তোমার দেওয়া ছোট ছোট স্মৃতিগুলো আমার কাছে তখনও পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ছিল। অথচ তুমি খুব সহজেই সেই পৃথিবী ছেড়ে অন্য ঠিকানায় চলে গেলে…! জানো, সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন মানুষটা ছেড়ে যায় না, বরং বদলে যায়…! একসময় যে মানুষটা একটা “কেমন আছো?” না শুনলে অস্থির হয়ে যেতো, সে-ই পরে দিনের পর দিন খোঁজ না নিয়েও ভালো থাকতে শিখে যায়…!🙂💔 আমি আজও মাঝে মাঝে ভাবি— ফুলটা যদি সত্যিই চুরি হয়ে যেতো, তাহলে হয়তো এত কষ্ট লাগতো না। কারণ চোরের তো কোনো অনুভূতি থাকে না…! কিন্তু তুমি তো অনুভূতি নিয়েই গেলে, মায়া নিয়েই গেলে, আর রেখে গেলে শুধু নিঃশব্দ কিছু দীর্ঘশ্বাস…! 🕊️এখন আর কাউকে দোষ দিই না। শুধু মাঝে মাঝে রাত গভীর হলে মনে হয়— কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসতে নয়, ভালোবাসার সংজ্ঞা বদলে দিতে…!! ❤️‍🩹
2026-07-14 05:46:55
18
nurejannatnoor12
স্বপ্নচারিনী :
“জীবনে কাউকে এতটা আপন করে নেওয়া ঠিক না, যতটা আমি তোকে করেছিলাম। কারণ মানুষ যখন বদলে যায়, তখন শুধু মানুষটা হারিয়ে যায় না, সাথে হারিয়ে যায় হাজারটা স্বপ্ন, হাজারটা অনুভূতি আর বেঁচে থাকার ইচ্ছেটাও। তুই হয়তো খুব সহজেই আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি এখনো সেই পুরোনো স্মৃতিগুলোর মাঝে আটকে আছি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোর কথা মনে পড়ে, আর মনে হয়—এই মানুষটাই একদিন বলেছিল কখনো ছেড়ে যাবে না। অথচ আজ সেই মানুষটাই সবচেয়ে বেশি দূরে। আমি কখনো পারফেক্ট ছিলাম না, কিন্তু তোকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম। তোর হাসিতে নিজের সুখ খুঁজেছিলাম, তোর কষ্টে নিজেকে শেষ করে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম, বেশি ভালোবাসা মানুষকে মূল্যহীন বানিয়ে দেয়। এখন আর কাউকে কিছু বলি না, কারণ নিজের কষ্টগুলোও একসময় ক্লান্ত হয়ে যায়। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিটা দিন আমি একটু একটু করে ভেঙে যাচ্ছি। সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে, যখন সেই মানুষটাই বদলে যায় যার সাথে সারাজীবন থাকার স্বপ্ন দেখা হয়েছিল। তুই হয়তো এখন অন্য কারো সাথে সুখে আছিস, আর আমি এখনো তোর দেওয়া স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। কিছু কিছু রাত আছে, যেগুলো শুধু কান্না আর নীরবতায় কেটে যায়। অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু বলার মতো সেই মানুষটাই আর নেই। ভালোবাসা আসলে খুব অদ্ভুত… এটা মানুষকে হাসতে শেখায়, আবার সেই মানুষটাকেই কাঁদিয়ে একা রেখে চলে যায়। আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, মানুষটা চলে গেলেও তার স্মৃতিগুলো কখনো যায় না। সেগুলো প্রতিদিন একটু একটু করে ভিতরটা শেষ করে দেয়…”❤️‍🩹🥲
2026-07-02 15:56:53
31
21asif40
AS IF 🧠💸 :
আমাদের মধ্যে আজ যোগাযোগ নেই, হয় তো কোনো দিন আর হবেও না! আসলে সময়ের প্রয়োজনে যোগাযোগ বিচ্ছেদ হতেই পারে, পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়! সম্পর্কটাও হয় তো এক সময় ছিন্ন হয়ে যায়, কিন্তু মনের গভীরে জমা থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়! মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু স্মৃতি গুলো তো আর মুছে ফেলা যায় না! সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে-হয় তো কোনো-না পাওয়া আক্ষেপে, নয় তো সারা জীবনের এক নীরব অপেক্ষায়! জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে, আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটব! কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত আর যন্ত্রণার হবে, তা কোনো দিন কল্পনাও করিনি! প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ জানি ওটাই হবে আমাদের শেষ দেখা! হয় তো, আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত। তবুও মাঝ রাতে যখন পুরনো কথা মনে পড়ে, তখন বুঝি-সম্পর্ক শেষ হলেও মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না! তুমি পাশে নেই তাতে কী? তোমার ভালোবাসাটুকু তো আমার সাথেই রয়ে গেছে..!❤️‍🩹🥹
2026-07-03 19:03:56
31
afsanaislam959
🌸🖤.Black🌸Queen.🖤🌸 :
caption tah den plz 🙏 😭 😅
2026-07-03 16:03:28
8
sojibislam3139
𝄟✮͢🦋⃟≛⃝ 𝙗𝙖𝙙 𝙗𝙤𝙮 𝄟✮⃝🖤 :
"তোমাকে হারানোর যন্ত্রণা এতটাই ভয়ংকর— 💔 হারানোর পর প্রতিটা রাত আমার কাছে হয়ে উঠেছিল এক একটা যুদ্ধ... 🌙🥀 ঘুম নামতো না চোখে, শুধু নীরব অন্ধকার আর অবিরাম চোখের জল... 😔💧 আর যদি কখনো একটু ঘুম এসে যেত, স্বপ্নে ঠিকই তোমাকে দেখতে পেতাম 🥺 আমার মাথার সামনে বসে আছো, একদম আগের মতো... ☁️❤️কিন্তু হঠাৎ যখন ঘুম ভেঙে যেত, বাস্তবটা আবার নির্মম হয়ে সামনে দাঁড়াতো— তুমি নেই... কোথাও নেই... সেই মুহূর্তে পুরো শরীরটা ভেতর থেকে কেঁপে উঠতো, মনে হতো— আবার যেন নতুন করে তোমাকে হারালাম... 😭💔🥀💫"
2026-07-12 09:37:10
6
konika5828
✨ 𝑰𝒔𝒓𝒂𝒕 𝑱𝒂𝒉𝒂𝒏 ✨ :
ঠকে যাওয়া মানুষ গুলো কই🖤
2026-07-13 16:13:01
9
sultana.sohel.00
🌸মায়াবতী🌸 :
ইস্ আসলে ক্যাপশন টা নিয়ে কিছু বলার নেই 😔😔
2026-07-14 20:39:19
7
user7078442577145
মিষ্টি পরী :
মারাত্মক একটি ক্যাপশন 😭😭😭😭
2026-07-11 17:57:56
5
matal.rani5792
🙂Ami=Amar😔 :
ওই যে বললাম না কিছু জিনিস আমরা না চাইতেও পেয়ে যাই আর এমন কিছু জিনিস যেগুলো আমরা হাজার বার চেয়েও পাই না 😅😭💔
2026-07-03 05:55:46
12
.tanha.islam18
🌙 your^★🌷Tanha"★🦄 :
আজ একমাত্র পরিবারের জন্য আমরা এক হতে পারলাম না 🙂😅
2026-07-04 12:58:39
11
sosurgmail
Mst. Israt jahan :
গল্পটা অল্প ছিলো.....! কিন্তু তাতেই অনেক মায়া ছিলো........! কারণ গল্পের মানুষ টা আমার অনেক শখের ছিলো.......!!😔😔
2026-07-12 04:05:14
10
n1839703
N>>>🫀👀 :
মানুষ থাকতে কদর করে না আর চলে গেলে মায়া দেখায়😏😏😏
2026-06-29 17:20:16
19
mim81063
🌺🍒জাতির কিউট আপা 🍒🌺 :
ভাই বিশ্বাস করেন ক্যাপশন টা পড়তে পড়তে অনেক কান্না করছি,,,,,,!😅😭😭😭😭
2026-07-03 13:48:43
20
wafaislam_10
@Wafa-Islam_10 :
মানুষ বদলে যাওয়ার আগে আচরণ বদলায়, কথা বদলায়, সময় দেওয়াটা বদলায় ,শুধু আমরা মায়ার কারনে বুঝেও বুঝিনা🥺🥀
2026-07-04 02:12:06
6
mdniceislam91
☠️☠️আজরাইল ☠️☠️ :
@@ব্যর্থ কবি,,,,!!★★:কিছু মানুষ আছে,যারা রাতে ঘুমাতে পারে না বিছানাই শুয়ে থাকে,কিন্তু ঘুম আসে না- কারণ তাদের মাথায় চলছে জীবনের হিসাব। কি পেলাম আর কি হারালাম,কোথায় ভুল করলাম কাকে বিশ্বাস করলাম..🙂 সব প্রশ্ন একে একে সামনে আসে। দিনের বেলায় তারা স্বাভাবিক থাকে, হাসে, কথা বলে দায়িত্ব পালন করে কিন্তু রাত হলে মুখোশটা খুলে পড়ে তখন নিজের সঙ্গে নিজের হিসাব মিলাতে মেলাতে ভিতরটা ভারী হয়ে যায়,😊 এই মানুষ গুলো অলস নয়, দূর্বলও নয়, জীবনের চাপটা চুপচাপ বয়ে নিয়ে চলেছে সেই নিরব হিসাবের ভারেই তাদের অনেক রাত নির্ঘুম কেটে যায় অনেকেরি......!😅🙂🥹❤️‍🩹
2026-07-04 10:18:46
9
piyamoni285
❥𝄞⋆⃝🦋❥︎অভিমানী মেয়ে❥𝄟≛⃝.🦋❥ :
কই সেই ভালো বাসা..!😅 তুমি না আমাই বলতা তুমি আমাকেই ভালোবাসো তাহলে কই তুমি আর তুমার ভালোবাসা...😅😭👀
2026-07-07 18:41:39
7
ar.man2956
ANIKA :
এখনে আমার মনের কথা সব 😭😭😭😭
2026-07-01 02:56:08
6
nskdu2835
Dark_Horizon🌘 :
কি ভাবছেন, কথা বলা বন্ধ হয়ে গেলে আমি আপনাকে ভুলে যাবো? না, এটা কখনোই সম্ভব নয়। কারণ আমি তো ভালোবাসি ভুলার জন্য না, আমি ভালোবাসি মনে রাখার জন্য। ভালোবাসি প্রতিদিন আপনার কথা ভেবে, প্রতিটা ক্ষণে আপনার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো বুকে ধরে রাখার জন্য। আপনি হয়তো দূরে আছেন, হয়তো আর আগের মতো খোঁজ নিচ্ছেন না, কিন্তু আমার হৃদয়ে আপনার জায়গাটা একেবারেই অটুট। আমি চাইলে চোখ বন্ধ করতে পারি, কিন্তু মনের ভেতর জমে থাকা অনুভূতিগুলো কখনোই মুছে ফেলতে পারবো না। ভালোবাসা মানেই তো শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে হলো দূরে থেকেও প্রতিদিন কাউকে মনে করা, প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভব করা। তাই মনে রাখবেন, আমি আপনাকে কখনোই ভুলতে পারবো না, কারণ আপনি শুধু আমার জীবনের একটা নাম নন আপনি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর অধ্যায়। ❤️
2026-07-01 09:29:38
9
mdsojibali0202
👑💫MD SOJIB ALI💫👑 :
আমি আজও কিছু মানুষের খোঁজ রাখি। আড়াল থেকেই তাদের ভালো-মন্দের খবর নেই। এটা কোনো দুর্বলতা নয়। কিংবা ফিরে যাওয়ার আকুতিও নয়; তা হলো সেই ‘মনের টান’ যা চাইলেই হুট করে মুছে ফেলা যায় না। সব সম্পর্ক শেষ হয়ে গেলেও তার রেশটুকু রয়ে যায়। আর সেই রেশ ধরেই আমি দূর থেকে তাদের ভালো থাকাটা দেখে যাই।কিন্তু এই খোঁজ নেওয়া আর যোগাযোগ রাখার মধ্যে যোজন-যোজন দূরত্ব। আমি খোঁজ রাখি হৃদয়ের তাগিদে কিন্তু যোগাযোগ রাখি না নিজের মানসিক শান্তির স্বার্থে। কারণ আমি জানি, যোগাযোগ মানেই আবার সেই পুরোনো বৃত্তে ফিরে যাওয়া এবং নতুন করে কষ্ট পাওয়া আর অযথা অশান্তি ডেকে আনা। যে মানুষগুলো একসময় হাসির কারণ ছিল... তারাই যখন কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তখন তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়। কিছু মানুষকে মনে রাখাটা জরুরি এবং তাদের প্রতি শুভকামনা রাখাটাও মানবিকতা। তবে সেই মনে রাখাটা কেবল স্মৃতিতেই সুন্দর। তাই আমি ভালোবেসে খোঁজ রাখি ঠিকই কিন্তু ভালো থাকার জন্যই আর যোগাযোগটা রাখি না..😊🍃
2026-07-10 17:19:02
7
mohonsukhpakhi99
কপি বিলাই 🦋✅ 7 7 7 :
:আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..!
2026-07-02 14:30:40
9
samirtiktok635
💀💀ভূতের রানী 💀💀 :
ঘুমাবো বলতে বলতে রাত পার হয়ে*:!😅 **যায় তবুও ঘুমই না!!🥺 _*ঘুম গুলো সব জমিয়ে রাখছে একদিন •*🥺 **এমন একটা ঘুম দিব সে ঘুম আর*:😂 !!**কোনো দিনও ভাঙবে না*!😅😅
2026-07-01 02:57:33
17
achol5255
...Roza.... :
আপু আমি আপনার লেখাটা copy করছি প্লিজ আমার আইডিতে একটু দেখে আসবেন
2026-07-04 04:53:22
5
jakiya.islam.jott1409
Jakiya islam jotti :
পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে One side love যে শুধু ভালোবাসতে জানে,, সুন্দর স্বপ্ন বুনতে পারে, শুধু একটা মানুষের সকল অনুভুতি জুরে শুধু একজন মানুষই চিরকাল থেকে যায় নিঃস্বার্থভাবে,,,🤲🕌🕋😓😓🎀🌺🙂
2026-07-01 18:57:22
6
user3263557946548
ফয়সাল আহমেদ (অলসরাজা )* :
তুমি জেনে রেখো, আমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা অনুভূতিতে তুমি আছো। তোমার জন্য আমার ভালোবাসা কোনদিন শেষ হবে না, কোনদিন মুছে যাবে না। যত আঘাত দাও, যত কষ্ট দাও, যত দূরে সরে যাও না কেন আমার ভালবাসা তোমাকে ঘিরে'ই থাকবে। তুমি বুঝতে না পারলেও আমি জানি, এই ভালোবাসা সীমাহীন, এই ভালোবাসা আজীবন। যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই। কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ, তুমি ছিলে আমার বেঁচে থাকার আলো। আমার ভালবাসা যতদিন আছে, ততদিন আমি আছি ; যেদিন আমার ভালোবাসা নেই, সেদিন আমার অস্তিত্বও নেই। তুমি হয়তো কখনো বুঝবে না, কেউ একজন কত গভীরভাবে কাউকে ভালবাসতে পারে, তার প্রতিটা স্বপ্নে, প্রতিটা প্রার্থনায়, প্রতিটা অশ্রুতে কাউকে বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু আমি জানি, আমি যতটা ভালোবেসেছি, তা কোনো দিন শেষ হওয়ার নয় । এই পৃথিবী ঘুরে গেলেও, এই আকাশ বদলে গেলেও, আমার হৃদয় তোমাকে'ই আকড়ে থাকবে। তুমি আমার দুনিয়া, তুমি আমার সবকিছু, আর তোমার জন্যই ভালোবাসা চিরদিনের।..
2026-07-01 06:42:38
14
To see more videos from user @arif424332, please go to the Tikwm homepage.

Other Videos


About