mr26062026alhamdulillah :
@😅 আমি জানি,তোমাকে আর পাওয়া হবে না। কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি। আমি আজ তোমার থেকে অনেক দূরে, হয়তো তুমি আমার অস্তিত্বের খবরও রাখ না; তবুও আমার হৃদয়ে তুমি ঠিক আগের মতোই আছ। সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না। একদিন আমিও বুড়ো হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে। কিন্তু জানো? আমার মনের মধ্যে তোমার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে। তোমার সেই হাসি, কন্ঠস্বর, চোখের গভীর মায়া কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে। হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে। মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো। মনে পড়বে তোমাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার। সময় হয়তো তোমাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি।তুমি আছ, থাকবে, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন। জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে, যাকে আমি পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন।যেখানে থাক, যেভাবে থাক সব সময় ভালো থাকো।কোন দুঃখ তোমাকে স্পর্শ না করুক।দুঃখের বোঝা তুমি সহ্য করতে পারবা না। দুনিয়াতে সবাই স্বার্থপর। আমিও স্বার্থপর আমি নিজে ভালো থাকার জন্য তোমাকে ভালবেসেছিলাম। তুমি ভালো আছো এটা শুনলে ও ভালো লাগে। ভালো থেকো সবসময় 🤲
2026-06-30 16:53:14