@fariyanur704: "হ্যালো জান।" ওপাশে ফাইজ বেলকনিতে দাঁড়িয়ে ছিল। আগামীকাল বিয়ে, ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট, আরেক ইনায়ার এমন বিহেভিয়ার এ বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশেই দাঁড়িয়ে। সে আজ ফাইজের সাথেই থাকছে। বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে। বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তব্দা খেয়ে চেয়ে আছে। ওপাশ থেকে মাইরা আবারও বলে, "হ্যালো জান, প্রাণ কথা বলছো না কেন?" ফাইজ খুকখুক করে কেশে ওঠে। ওপাশে মাইরার পাশে একেকটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে, "কথা না বলে এমন কাশছিস কেন?" কথাটা বলে ফাইজের থেকে ফোন নিয়ে লাউডে দেয়। মাইরা আবারও বলে, "জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্যকাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি। জান প্লিজ তুমি আমাকে বিয়ে কর। ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও।" শুদ্ধ নিজেও কেশে উঠল মাইরার কথা শুনে। নাম্বার টা চেক করে ভ্রু কোঁচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লেগেছে। নাম্বার দেখে সিওর হলো এটা মাইরা। কি বিচ্ছু ভাবা যায়? শব্দ করে বলে ওঠে, "ওহ মাই গড!" ফাইজ বলে ওঠে, "কি?" শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মাইরার সঙ্গ দেয়াই যায় একটু। অতঃপর বলে উঠল, "তোর সত্যিই এক্স ছিল ফাইজ? ছিঃ! ছিঃ! ছিঃ! আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি?" ফাইজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রে'গে বলে, "আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না।" শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে, "এসব কি হচ্ছে। আমার বোনটার কপাল পুড়লো।" কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ! এই মাইরা একখান জিনিস! ওপাশ থেকে মাইরা আবারও বলে, "হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্যকাউকে বিয়ে করছ ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ!" ফাইজ রাগে চিৎকার করে বলে, "কোন বেয়া'দম ছেমড়ি রে! একবার সামনে পাই। কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি, সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে!" বলেই খট করে কল কেটে দিল ফাইজ। রাগে শরীর কাঁপছে। এমনিই ইনায়া তার ব্লক খুলছে না শুদ্ধ ব্রিটিশের জন্য। এর মধ্যে আরেক ব্রিটিশ হাজির! ওপাশ থেকে মাইরা তব্দা খেয়ে চেয়ে আছে। তাকে এভাবে অপমান করল? সবাই হাসছে। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মাইরা রেগে বলে, "ইনায়া আপু তোমার বর আমায় অপমান করল।" ইনায়া হাসতে হাসতে বলে, "উফ মাইরা! তোমার এক্টিং যাস্ট ফাটাফাটি!" মাইরা ইনায়ার ফোন নিয়ে ফাইজের নাম্বারের ব্লক খুলল। এরপর ইনায়ার ফোনে ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনায়ার কানে দেয়। এরপর মাইরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, "এখানে যা যা লেখা আছে এগুলো বলো।" ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরই কল রিসিভ হয়, ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে ওঠে, "লিটল কুইন স্যরি! প্লিজ আর ব্লক কর না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে।" ফাইজের কথা শুনে ইনায়ার খা'রা'প লাগলো। তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মাইরার ফোন দেখে বলে, "আপনার এক্স আমায় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই।" মাইরা সাথে সাথে ইনায়া ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, "থ্যাঙ্কিউ ইনায়া আপু।" ওপাশে ফাইজ তব্দা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে। হাতে কাছে পাইলে সাপটে এক থা'প্প'ড় দিত। উফ! আর স'হ্য হয় না। এসব কি অত্যা'চার? আর নেয়া যাচ্ছে না। মাইরার নাম্বারে কল ব্যাক করল। রিং হয় রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে? খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে, "শুদ্ধ এটা কে, বের করে দে।" শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতঃপর বলল, "আরে আমি চিনি না তো। হবে তোর কোনো এক্স।" ফাইজ রেগে বলে, "এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পাইনা। কোন জন্মে এক্স ছিল আমার?" শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইশ রে হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, "আমি এখন ঘুমাবো। ডিস্টার্ব করিস না তো! কালকে বরের সাথে যেতে হবে তো নাকি!" বলে উপুর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝেই ফাইজের ফোন আবারও ফোন বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে, . . . /নোট:> পাখিরা এই পার্ট গুলো পড়ে তোমাদের ফিলিংস কি? 🤣🤣 আমার কমেন্ট বক্স ফ্রি করে দিলাম তোমাদের জন্য 😎🌚
🦋বার্ডফ্লাওয়ার 🦋
Region: BD
Tuesday 30 June 2026 08:21:02 GMT
Music
Download
Comments
Tafannum lslam Arisha :
আপুর প্লিজ প্লিজ প্লিজ পরে পাট
2026-06-30 11:53:29
2
☁️𝓝𝓲𝓵𝓪𝓷𝓳𝓪𝓷𝓪☁️ :
আপু আমি হাসতে হাসতে খাটের থেকে পরে গেছি 😂😂পরের পর্ব দেও প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
2026-06-30 09:31:04
4
চকলেট পাগলী :
Next part plz plz plz plz
2026-06-30 12:40:37
1
🕸️🌷𝐈𝐭'𝐬 𝐌𝐞 🌷🕸️ :
Next part
2026-06-30 09:52:56
1
❤️মালিহা❤️ :
পরের পাট দেও আপু 🥰🥰🥰
2026-06-30 08:48:09
1
Nusrat Jahan Sumaiya :
পরের পাট দেবে তাড়াতাড়ি আপু
2026-06-30 08:29:03
1
🌷SAVA🌷 :
আপু আমি হাসতে হাসতে শেষ 😂😂
2026-06-30 11:33:47
0
💐 Birdflower 💐 :
ভাই আমি হাসতে হাসতে খাট থেকে পরে গেছি😂😂
2026-06-30 10:07:28
1
💫ORONIKA🌷 :
Next part
2026-06-30 10:11:48
1
Nurshia Islam :
next part
2026-06-30 09:07:36
1
S :
apu Oneak sundor hoicay Ami to haste haste ses
2026-06-30 12:21:28
1
-Adrita.Roy🦋- :
next part plzzzzzzzzzzzzz
2026-06-30 08:44:08
1
🌹 Red rose🌹 :
next part
2026-06-30 09:02:57
1
it’s " me" 💗🫴🥂 :
apo tomake ki bole bojavo ato shundor but akto taratari dew apo plz plz plz 😩👍🏻💗
2026-06-30 09:30:28
1
❤️মালিহা❤️ :
অনেক সুন্দর হয়েছে আপু
2026-06-30 08:47:59
1
★ :
Next part 🖤
2026-06-30 09:16:51
0
Mim Akter :
next part plz☺️
2026-06-30 09:10:33
0
🩵💛💜 :
Next part
2026-06-30 11:37:52
0
maira islam :
apu next part
2026-06-30 10:58:01
0
Nusrat :
naxt part please
2026-06-30 10:17:26
0
বাবার রাজ কন্যা :
পারের পাট দেন
আর ধন্যবাদ কথা রাখার জন্য
2026-06-30 09:59:10
1
Asha♡♡♡ :
🥰🥰🥰
2026-06-30 08:42:36
1
Mera :
❤️❤️❤️
2026-06-30 08:47:44
1
🌷🌷সন্ধ্যামালতী 🌷🌷 :
🌸🌸🌸
2026-06-30 08:24:52
1
Shilpi Dash :
❤️❤️❤️
2026-06-30 08:23:45
1
To see more videos from user @fariyanur704, please go to the Tikwm
homepage.