@bpl202595: প্যারাগুয়ের কাছে এই লজ্জা যেন প্রকৃতির এক চরম নিখুঁত বিচার। ২০১৮ সালে ওজিলকে যখন বর্ণবাদ আর নোংরা রাজনীতির শিকার বানিয়ে চোখের জলে বিদায় দেওয়া হয়েছিল, তখন অনেকেই বলেছিলেন জার্মানির ভাগ্য ওখানেই শেষ। --আজ ২০২৬-এ এসেও সেই কথারই প্রমাণ মিলল। মাঝমাঠে কোনো সৃজনশীলতা নেই, সেই জাদুকরী পাস দেওয়ার মতো কোনো ওজিল নেই। টানা ৩টি বিশ্বকাপে জার্মানির এই করুণ দশা দেখে একটা কথাই মনে হয়—যে দল তাদের কিংবদন্তিদের অসম্মান করে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করে না। "ওজিলের অভিশাপ" জার্মানিকে পিছু ছাড়ছে না এবং সহজে ছাড়বেও না! 🇩🇪💔 #GermanyOut #WorldCup2026 #MesutOzil #Karma