@mizanur.rahaman.mizan: সাইয়্যেদুল ইস্তিগফার:- ফজিলত: নবী করীম (সা.) বলেছেন, "যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে দিনের বেলায় (সকালে) এই দোয়া পড়বে এবং সেই দিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে রাতের বেলায় (সন্ধ্যায়) এই দোয়া পড়বে এবং ভোর হওয়ার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে।" আরবি:اللهُمَّ اَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا اَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرُ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَউচ্চারণ:আল্লা-হুম্মা আন্তা রব্বী লা-ইলা-হা ইল্লা আন্তা খালাক্বতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বাতু আঊযুবিকা মিন শারি মা ছানাতু। আবূউলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্তা।বাংলা অর্থ:"হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমারই দাস। আমি আমার সাধ্যমতো তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অটল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। আমি আমার ওপর তোমার নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমার অপরাধের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দাও। কেননা, তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।"#আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান #foryoupageofficiall #islamic_video #foryou @TikTok Bangladesh
ফজিলত:নবী করীম (সা.) বলেছেন, "যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে দিনের বেলায় (সকালে) এই দোয়া পড়বে এবং সেই দিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে রাতের বেলায় (সন্ধ্যায়) এই দোয়া পড়বে এবং ভোর হওয়ার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে।"