Robin Islam :
হয়তো এটাই জীবনের শেষ যাত্রা...
হয়তো আরেকটু পথ এগিয়ে আমি শক্ত হয়ে যাবো, অথবা ধীরে ধীরে সময়ের ভিড়ে মিলিয়ে যাবো। কিন্তু বুকের ভেতর জমে থাকা কিছু ব্যথা, কিছু না বলা কথা, কিছু অপ্রকাশিত দীর্ঘশ্বাস-সেগুলো আর কোনোদিন বলা হবে না।
অনেকবার চেয়েছিলাম, আমার কষ্টগুলো কাউকে বুঝাতে, হৃদয়ের ভাঙা অংশগুলো দেখাতে। কিন্তু সব ব্যথার ভাষা হয় না, সব কান্না চোখ দিয়ে ঝরে না, আর সব গল্প মানুষের কাছে পৌঁছায় না।
জীবনভর হয়তো মানুষ আমার হাসিটাই দেখেছে, কিন্তু ভেতরের নীরব যুদ্ধটা কেউ দেখেনি। কেউ বুঝতে পারেনি, কতবার নিজেকে ভেঙে আবার গড়েছি, কতবার কান্নাকে হাসিতে রুপান্তর করেছি।
আজ যদি সত্যিই এই পথের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে থাকি, তবে শুধু এটুকুই বলবো-
আমি হয়তো আমার কষ্টটা বুঝাতে পারিনি, কিন্তু ভালোবাসাটা সত্যি ছিল।
আর তুমি... তুমি ভালো থেকো। আমার না বলা কথাগুলোকে ক্ষমা করে দিয়ো। যদি কোনোদিন মনে পড়ে, তবে আমাকে কষ্টের মানুষ হিসেবে নয়, একটা অসমাপ্ত গল্প হিসেবে মনে রেখো...! 🙂
2026-07-13 06:28:21