@sanjidaishrahiya: এই জার্নিটা হয়তো কোনোদিনই এত সহজ হতো না, যদি তুই পাশে না থাকতি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুই যেভাবে আমার পাশে ছিলিস, তা কখনো ভোলার নয়। তোর এই সাহায্যের পেছনে কোনো লোকদেখানো ব্যাপার ছিল না রে, ছিল মনের গভীর আন্তরিকতা, ভালোবাসা আর আবেগ। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না, আর সত্যি বলতে আমি তা শোধ করতে চাইও না! আমি শুধু চাই তোকে সারাজীবন এভাবে মনে রাখতে। তুই আমার মনে সারাজীবন ঠিক এভাবেই গেঁথে থাকবি। আজো স্পষ্ট মনে আছে, যখন প্রথম ক্লাসে ঢুকেছিলাম, চারপাশের সবাই ছিল সম্পূর্ণ অপরিচিত। তখন তুই-ই প্রথম হাত বাড়িয়ে দিয়েছিলি, হয়েছিস আমার প্রথম বন্ধু। সেই শুরু থেকে আজ পর্যন্ত তুই-ই ছিলি আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। পরীক্ষার সকালে আমি যখন গভীর ঘুমে বিভোর, তখন তোর ফোনেই আমার ঘুম ভাঙতো। পরীক্ষার আগে সিলেবাস গোছানো, নিজের দায়িত্বে বই কিনে পাঠানো, এমনকি ব্যস্ততার কারণে যখন এডমিট কার্ড তুলতে পারতাম না, তুই নিজের কাঁধে সেই দায়িত্ব তুলে নিতি। এক্সাম হলের বাইরে আমার এডমিট কার্ডটা হাতে নিয়ে তোর দাঁড়িয়ে থাকার ওই দৃশ্যটা আমার জীবনের অন্যতম সেরা একটা মানসিক শক্তি ছিল। একটা সময় মনে হতো—কবে শেষ হবে এই পড়াশোনার গ্যাঞ্জাম? কবে মুক্তি পাব এই প্যারা থেকে? কিন্তু আজ যখন সত্যি সত্যিই সব শেষ হয়ে গেল, তখন বুকের ভেতর কেমন যেন একটা গভীর পাথর জমে আছে। মনটা ভীষণ ভারী হয়ে উঠছে এই ভেবে যে—কেন সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তোর মতো বন্ধুর সাথে হয়তো আর কোনোদিন ক্লাসে বসে ওভাবে দুষ্টামি-ফাজলামি করা হবে না, একসাথে ওই বেঞ্চে বসে আড্ডা আর হবে না। পরীক্ষার সেই তীব্র প্যারাটা হয়তো আর মাথায় নিতে হবে না, কিন্তু বিশ্বাস কর—আজ সেই এক্সামের প্যারাটাকেই সবচেয়ে বেশি মিস করছি! তোদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, ক্লাসের আড্ডা, আর পরীক্ষার হলের সেই খুনশুটিগুলো ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। জীবনে অনেক মানুষের সাথে চলেছি, ছোট থেকে বড় অনেক বন্ধু দেখেছি। একটা সময় মনে হতো সব বন্ধুই বুঝি স্বার্থপর, স্বার্থ ছাড়া বুঝি কেউ পাশে থাকে না। কিন্তু তুই শেষ পর্যন্ত প্রমাণ করে দিলি—প্রকৃত বন্ধুত্ব কাকে বলে! তুই বন্ধুত্বের মর্যাদা রাখছিস। পৃথিবীতে বন্ধুত্বের সম্পর্কটা যে কতটা গভীর আর সুন্দর হতে পারে, তোর মতো বন্ধু না থাকলে সেই বিশ্বাসটাই হয়তো আমার কোনোদিন হতো না। খুব কষ্ট হচ্ছে ভেবে যে এই সোনালী দিনগুলো হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। থ্যাংক ইউ আমার বেস্ট ফ্রেন্ড, আমার পুরো লাইফের সেরা প্রাপ্তি হয়ে থাকার জন্য! অনেক ভালোবাসি তোকে। ❤️🎓✨

Sanjida Ishra Hiya
Sanjida Ishra Hiya
Open In TikTok:
Region: BD
Tuesday 30 June 2026 21:19:55 GMT
165849
12701
165
109

Music

Download

Comments

alobarmon125
😇🦋***AR ALO***🦋😇 :
এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যপার♥️♥️
2026-07-01 08:05:24
25
sakib_5634
Ⓢ︎Ⓐ︎Ⓚ︎Ⓘ︎Ⓑ :
বিয়ে করে ফেলেন। বেস্ট ফ্রেন্ড এর প্রতি ভালোবাসার ফিলিংস থাকে। বিয়ে করে সারাজীবন একসাথে থাকেন। এটাই বেটার হবে
2026-07-01 15:14:18
4
sagork13
sagor :
apner versity ami masters kortace
2026-07-01 19:26:44
0
misslamia65
কিউটের ডিব্বা :
আলহামদুলিল্লাহ আমি পাইছি এমন একটা ফ্রেন্ড🥰
2026-07-01 07:55:11
7
rima.islam1628
বৃষ্টি ইসলাম ❤️❤️ :
এমন বন্ধ আমার জীবন একটা ও পেলাম৷ না
2026-07-01 10:29:15
4
user2562611414302
Arisa Aktar🥰💞 :
kapson ta pore haraiya gelam r nijere kub osohay vablam amar amon kew nai😅
2026-07-01 07:00:53
5
quin.eva7
~{Quin Eva}~ :
ক্যাপশনটা পরে খুব খুব ভালো লাগলো পৃথিবীতে এমন বন্ধত্বর কখনও বিচ্ছেদ না হোক সারা জীবন এক জন আরেক জনকে মনে রাখুক🤗😊
2026-07-01 09:48:21
3
al.amin.islam774
Md. Alamin islam 774 :
hote pare Cele ta apnake khub vlo bashe ❤️kintu bole na deikhen akdin bolbe je ami tmk vlo bashtam ❤️
2026-07-01 15:30:06
1
afra.alam33
Afra alam :
congratulations ❤️
2026-07-01 09:46:45
1
nasarulislam259
🌼nasarulislam259🌼 :
আমার ও একজন এইরকম ফ্রেন্ড দরকার!! ডিউটি শেষে বাসায় এসে অথবা অবসর সময়ে যার সাথে সব সুখ দুঃখের কথা শেয়ার করা যাবে! বিপদে পাশে পাওয়া যাবে, মানসিক সাপোর্ট পাওয়া যাবে, খুব দরকার এই রকম একজন ফ্রেন্ড?
2026-07-01 08:17:06
2
habibur.rahaman799
🇸🇦Habib ❤️Shanta 🇧🇩 :
মন যোগ দিয়া আপু সবটা পড়ছি৷ অনেক ভালো লাগছে এমন একটা বন্ধু পাবা সত্যি কপাল লাগে 🥲
2026-07-01 09:27:43
1
only_feel_you
❤꧁Tuly꧂❤ :
বিশ্বাস করো আপু পুরো ক‍্যাপশন টা পড়ে চোখের কোণে পানি আটকে রাখা সম্ভব হয়নি 😔🥺🥺
2026-07-01 02:05:15
9
turikhanom
নামাজ বেহেস্তের চাবি :
আমার এমন একটা বান্ধবী আছে
2026-07-01 11:46:20
3
topon.sheikh2
Topon Sheikh :
বন্ধুত্ব ব্যাপার অনেক সুন্দর। কিন্তু আমাকে গুরুত্ব দেওয়ার মতো কোন বন্ধু পেলাম না
2026-07-01 18:28:01
0
trmart2
RT Mart :
দুয়া এবং ভালোবাসা রইলো আপু
2026-06-30 21:28:56
6
tanjinaakter9325
🌷Tanjina🌷 :
এমন বন্ধু পেয়েও হারাইলাম 🥹🥲
2026-07-01 16:57:00
0
jhumaiyafarin2
Jhumaiya - Farin🐝🌘 :
caption ta pore emotional Hoye gelam🥲🥹
2026-07-01 06:01:38
0
juelahamednil
বরিশালের ছেলে :
apur aibar complete holo onars
2026-07-01 09:27:07
0
asraful.islam.shakib
$k shakib rana :
tai na ke jo 🥹❤️
2026-07-01 09:35:58
0
joy625139
kopal pura :
onek sundor lagce
2026-07-01 13:20:11
0
abu.bakkar.siddik936
Abu bakkar Siddik :
ক্যাপশনটা পরে খুব খুব ভালো লাগলো পৃথিবীতে এমন বন্ধত্বর কখনও বিচ্ছেদ না হোক সারা জীবন এক জন আরেক জনকে মনে রাখুক🤗😊
2026-07-01 17:02:01
0
sumaiyakhatun601
🌼Ts. Sumaiya Islam🌼 :
সেই ভাইয়া😆👌
2026-07-01 15:27:45
0
joy326337
Joy :
ভালো সময় আসলে তখন এমন বন্ধুদের আগেই বুলে যায়
2026-07-01 16:59:50
0
user22134960146030
business is better life :
so good 💯💯💯
2026-07-01 08:23:03
0
To see more videos from user @sanjidaishrahiya, please go to the Tikwm homepage.

Other Videos

They LOST the Recall... Then Refused to Leave AVENAL, Calif. (KFSN) -- Tensions  escalated during an Avenal city council meeting Thursday night as  recalled city leaders refused to step down, prompting heated exchanges  and a walkout by community members. Three of the four recalled council members attended the meeting at the Avenal Theater. Leticia Gamez was not present. During  the meeting, recall organizers served city leaders with new court  papers. The situation grew contentious, and at one point, about half of  the audience, largely recall supporters, walked out. A  heated exchange unfolded between recalled Mayor Alvaro Preciado and  community members during public comment. At one point, Preciado called  for a recess, but recall supporters chose to leave the meeting instead. Earlier  this year, the Kings County Registrar of Voters certified the recall  election. Election representatives said 73% of voters supported  recalling four of the city's council members. Despite the results, the officials have not stepped down. Last week, Attorney General Rob Bonta approved a lawsuit seeking to remove the four councilmembers. Avenal City Manager Antony V. Lopez said the city is prepared to move forward with the legal process.
They LOST the Recall... Then Refused to Leave AVENAL, Calif. (KFSN) -- Tensions escalated during an Avenal city council meeting Thursday night as recalled city leaders refused to step down, prompting heated exchanges and a walkout by community members. Three of the four recalled council members attended the meeting at the Avenal Theater. Leticia Gamez was not present. During the meeting, recall organizers served city leaders with new court papers. The situation grew contentious, and at one point, about half of the audience, largely recall supporters, walked out. A heated exchange unfolded between recalled Mayor Alvaro Preciado and community members during public comment. At one point, Preciado called for a recess, but recall supporters chose to leave the meeting instead. Earlier this year, the Kings County Registrar of Voters certified the recall election. Election representatives said 73% of voters supported recalling four of the city's council members. Despite the results, the officials have not stepped down. Last week, Attorney General Rob Bonta approved a lawsuit seeking to remove the four councilmembers. Avenal City Manager Antony V. Lopez said the city is prepared to move forward with the legal process. "We're ready to go through the process as prescribed by the AG and have our day in court," Lopez said. Recall organizers maintain that the election results should be honored. "We had a democratic process that they said was good," said Dalilah Barajas, who led the recall efforts. Earlier this month, the Kings County District Attorney and sheriff issued a cease-and-desist letter to the recalled councilmembers. Lopez said the city must continue to operate while the legal process plays out. "Our city government needs to continue functioning. There is no mechanism in place that allows our council to suspend and freeze," he said. Ricardo Verdugo, the only sitting council member legally allowed to participate in city activities and authorize city spending, attended the meeting in protest. He stated he would not take part in actions requiring a quorum. "I just hope they realize that they're putting themselves in a situation they don't want to be in," said Verdugo.

About